" কী হয়েছে ? কপালে ভাঁজ কেন ?
চোর-ডাকাতি ? আমাকে খুলে বল
সকাল বেলার শ্বেতপদ্মের রোদে
সন্ধ্যেবেলার বিষাদ সেজে আছো।
কি হয়েছে আমাকে খুলে বল
হারিয়ে গেছে পায়ের তোড়া মল ?
ঠিকানা-লেখা খুচরো ছেঁড়া পাতা ?
গোপন চিঠি ? গলার রত্নহার ?
কী বললে ? এক বৃষ্টি পাগল দিনের
মৌ-মাখানো স্মৃতির গন্ধ ? সে কি ?
সে তো তুমি নিজের বুকের থেকে
উপুড় করে দিয়েছ করতলে।
রেখেছি বুকে, বুকের বন্ধ ঘরে
অবশ্য রোজ সন্ধ্যা-প্রদীপ দি।"
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




