"দৃষ্টিতে আর হয়না সৃষ্টি আগের মতো গোলাপফুল,
কথায় সুরে ফুল ফুটাতাম হয় না এখন আর সে ফুল ।
বাসি হাসির মালা নিয়ে কি হবে নওরোজে গিয়ে ?
চাঁদ না দেখে আঁধার রাতে বাঁধে কি গো এলোচুল!
আজ দখিন হাওয়ায় ফাগুন আনে, বুলবুলি নাই গুলিস্তানে,
দোলে না আর চাঁদকে দেখে বনে দোলনচাঁপার দুল।
কি হয়েছে, কি যে হল, মন হয়েছে এমন কেন ?
কোন্ নিদয়ের পরশ লেগে হয়না হৃদয় আর ব্যাকুল!
কথায় সুরে ফুল ফুটাতাম হয় না এখন আর সে ফুল । "
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




