"তুমি ডেকেছিলে, আমি চলে এসেছিলাম একা।
কোনো কিছু সঙ্গে নিইনি, সঙ্গে করে নিইনি পানীয়,
তিল-তিসি-তামা বা বিছানা বালিশ,
তুমি ডেকেছিলে, জননীর কোমল বিছানা ছেড়ে
চলে এসেছিলাম, শুধু তোমার ডাকে।
তুমি ডেকেছিলে, পরীর বাগান ছেড়ে চলে এসেছিলাম।
তুমি ডেকেছিলে, কোমল কিচেন ছেড়ে চলে এসেছিলাম।
তুমি ডেকেছিলে, শুঁড়িখানার মাতাল আনন্দ ছেড়ে
চলে এসেছিলাম একা, শুধু তোমার জন্যে।
আমি খাদ্য চাই ক্ষুধার্ত ব্যাঘ্রের মতো,দ্রৌপদীর মতো
বস্ত্র চাই, চাই সর্বগ্রাসী প্রেম, চাই শূর্পণখার মতো নারী,
চাই আকন্ঠ নিমগ্ন নেশা, চাই দেশী মদ।
আমার সমস্ত ক্ষুধা তোমাকে মিটাতে হবে, হে পৃথিবী,
আমি চলে এসেছি একা,শুধু তোমার জন্য।"
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




