"বুকের মধ্যে বৃষ্টি নামে নৌকা টলমল
কূল ছেড়ে আজ অকূলে যাই
এমনও সম্বলো নেই নিকটে,
হয়তো ছিল বৃষ্টি আসার আগে ।
চলচ্ছক্তিহীন হয়েছি তাই কি
মনে জাগে পোড়োবাড়ির স্মৃতি
আমার স্বপ্নে মেশা দিনও ?
চলচ্ছক্তিহীন হয়েছি চলচ্ছক্তিহীন।
বৃষ্টি নামল যখন আমি উঠোন পানে একা ,
দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাব দেখা -
হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে,
আজানুকেশ ভিজিয়ে নিচ্ছ আকাশছেঁচা জলে -
কিন্তু তুমি নেই বাহিরে , অন্তরে মেঘ করে -
ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে।"
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




