somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

! ভাল আছেন !

০১ লা মার্চ, ২০০৭ রাত ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকাল বেলা বাসা থেকে বের হয়ে রাস্তায় পরিচিত একজনের সাথে দেখা, কেমন আছেন শেষ করতে না করতেই,
"আরে ভাই আর বলবেন না, কোন রকম বেঁচে বর্তে আছি",
আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই

বাসে উঠে পিছনে তাকাতেই দেখি অনেকদিন পর দেখা আমার এক কলিগকে, ভাই সবকিছু ভাল তো,
"আর ভাল কিভাবে থাকব, দেশের এ অবস্থা ভাল থাকতে চাইলেও তো ভাল থাকতে পারিনা"
আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইজান

কারওয়ান বাজার থেকে অফিসের পথে তখনও, হঠাৎ এক বন্ধুর সাথে দেখা, কিরে আছিস কেমন,
" আর দোস্ত বলিস না, ভাল আর আছি কই, তোর...................................
আচ্ছা আচ্ছা ঠিক আছে দোস্ত

আজ সকালে সবার আগে অফিসে এসেছি

কিছুক্ষন পর বস আসল, ম্যডাম কেমন আছেন, "আছি কোন রকম, এই আর কি ! মিথ্যা বললে ভাল আছি বলতে হবে আর সত্য বললে তার উল্টোটা বলতে হবে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম

অনেক পরিচিত এক ক্লায়েন্ট অফিসে এসেই বেশ জোড়ে "ভাই অনেকদিন পর আসলাম!"
জি্ব ভাই, আছেন কেমন সব ভালো তো?
না ভাই, ঠিক ভাল নাই, ব্যবসা বাণিজ্যের অবস্থা তেমন ভাল না, আগে যা চলত এখন তো ......................
আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই

মোবাইলের বিলগুলো এসেছে কিনা জানতে ফোন করলাম
মাহফুজ সাহেব বলছেন ? ........ ভাল আছেন তো?
"কি যে বলেন না আবার, ভালো থাকি কি করে? জিনিসপত্রের যে হারে দাম বাড়ছে অথচ বেতন .............
আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই

দুপুরে লাঞ্চ করে মাত্র এসেছি, এমন সময় খালাত বোনটি এসে হাজির
আরে তুমি আছ কেমন?
"ভাল নেই ভাইয়া, পড়ালেখার খুব চাপ বাসা থেকে একদম বের হতে পারিনা ...............
আচ্ছা আচ্ছা ঠিক আছে

অফিস থেকে বাসায় ফেরার পথে, কলাওয়াল কাছ থেকে কলা নেওয়ার সময় কেমন আছে জানতে চাইলে
"ভাই, ভাল থাকার দিন কি আর আছে, কবে চলে গেছে .......................
আচ্ছা আচ্ছা ঠিক আছে

রাতে বিছানায় শুয়ে চিন্তা করলাম আজ সারাদিন যাদের সাথে কথা হল কেউ কি তাহলে সত্যি ভাল নেই, নাকি সবাই অভিনয় করল, তা কি করে হয় নিজের ভাল, খারাপ থাকার বিষয়টা নিয়েও কি মিথ্যা বলবে, বিশ্বাস হলনা। তাহলে "ভাল আছি" এই শব্দটির কি এতই আকাল যে, ব্যবহার না করতে করতে সবাই ভূলে গেল! কি জানি হয়তবা তাই। নাকি প্রত্যেকেরই মাঝে এমন এক শূন্যতা, অভাব যা আমাদের ভাল লাগা, ভাল থাকার বোধশক্তিকে ক্রমাগত নষ্ট করে দিচ্ছে। ধূর !!! ছোট মাথায় এত বড় চিন্তা না করলেও চলবে এ স্বান্ত্বনায় চোখ বুজঁতেই ফোনটা বেজে উঠল

রিভিস করেই আমার এক বন্ধুর কন্ঠ
কেমন আছো
বন্ধুর উত্তর "তুমিই বল, তোমাকে ছাড়া কিভাবে ভাল থাকি !"

তারমানে তুমিও ভাল নেই?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ ও তার রাজনীতির চারটি ভিত্তি, অচিরে পঞ্চম ভিত্তি তৈরি হবে।

লিখেছেন নূর আলম হিরণ, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯০

লিখেছেন রাজীব নুর, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯



আমাদের ছোট্র বাংলাদেশে অনেক কিছু ঘটে।
সেই বিষয় গুলো পত্রিকায় আসে না। ফেসবুকেও আসে না। অতি তুচ্ছ বিষয় নিয়ে মানুষ মাতামাতি করে না। কিন্তু তুচ্ছ বিষয় গুলো আমার ভালো... ...বাকিটুকু পড়ুন

সনদ জালিয়াতি

লিখেছেন ঢাকার লোক, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫২


গতকাল দুটো সংবাদ চোখে পড়লো যার মূল কথা সনদ জালিয়াতি ! একটা খবরে জানা যায় ৪ জন ইউনিয়ন চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে জাল জন্ম মৃত্যু সনদ দেয়ার জন্য, আরেকটি খবরে... ...বাকিটুকু পড়ুন

কঠিন বুদ্ধিজীবী

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা মে, ২০২৬ রাত ৮:৪৪




বুদ্ধিজীবী হওয়া এখন খুব কঠিন কিছু না- শুধু একটু সুন্দর করে কথা বলতে পারলেই হলো। মাথার ভেতর কিছু আছে কি নেই, সেটা বড় বিষয় না; আসল বিষয় হলো,... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭


বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

×