আমি যেমন সালাম জানাই আমাদের খেলোয়ারদের তেমনি সশ্রদ্ধ সালাম জানাই দলের কোচ 'ডেভ হোয়াটমোর'কে। বাংলাদেশ দলেকে এ অবস্থানে আনার পেছনে যার ভূমিকা অপরিসীম। সেটা আমরা সবাই এক বাক্যে স্বীকার করব।
একটি দল জিতলে আমরা যেমন খুশিতে আত্মহারা হই, সবচেয়ে বেশী খুশিটি বোধ হয় কোচ যিনি তিনিই হন, আবার দলের পরাজয়ের কষ্ট এবং গ্লানি তাকেই বইতে হয় সবচেয়ে বেশী।ডেভ হোয়াটমোর, যিনি বাংলাদেশ দলের সাফল্য বিপর্যয় সবসময়ে পাশে থেকেছেন বাংলাদেশ টিমের কোচ হয়ে অসার পর থেকেই।
আমরা তার সাফল্য কামনা করি। তাকে জানাই বাংলাদেশ দলের জয়ে আমরা তাঁকে নিয়েও গর্বিত কারণ তিনি বাংলাদেশ দলের সফল কোচ।
ডেভ হোয়াটমোর যেখানেই থাকুকনা কেনা তার জন্য যেন আমাদের ভালবাসার ঘাটতি না হয়। তিনি তো সবকিছুই আমাদের জন্য ঢেলে দিয়েছেন, আমরা কেন তাকে ভুলে যাব?
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০০৭ সকাল ৯:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


