তারিখঃ 09/04/07
বরাবর
ব্লগ কর্তপক্ষ
বিষয় ঃ এডমিন প্যানেলে নতুন পোষ্ট করার ক্ষেত্রে 'এরর এবং কপি' সংক্রান্ত মেসেজ উল্লেখ করার আবেদন।
জনাব
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার ব্লগের একজন নিয়মিত, অনিয়মিত পাঠক এবং লেখক। ব্লগে যোগদানের পর থেকে একটি বিষয় লক্ষ্য করে আসছি ব্লগের এডমিন প্যানেল থেকে নতুন কোন পোষ্ট করলে সেখানে কি কোন এরর মেসেজ আসবে কিনা এবং লেখা পোষ্ট করার আগে কপি করতে হবে কিনা সে বিষয়ে কোন বার্তা নেই। কিন্তু পরিলক্ষিত হয় যে, ব্লগে লগইন করার পর ব্লগের " এ্যাড নিউ পোষ্ট" থেকে কোন পোষ্ট করার সময় পোষ্ট বাটনের উপরে "পোষ্ট সাবমিট করার আগে অনুগ্রহ করে পোষ্টটি কপি করে নিন। তাহলে কোন এরর আসলেও পোষ্টটি আবার পোষ্ট করতে পারবেন" এ মেসেজটি দেয়া আছে।
একজন সাধারন ব্লগার হিসেবে যেকোন মতামত পেশ করার অধিকার নিশ্চয় ব্লগারদের আছে। সে আলোকে ব্লগের এডমিন প্যানেলে যদি উক্ত মেসেজটি প্রদর্শন করা হয় সেক্ষেত্রে কি কতর্ৃপক্ষের কোন অসুবিধা কিংবা বাধা আছে?
স্বভাবতই যারা নতুন তারা তারা ব্লগের এ ধরনের কপি করার কথা না জানলে সবচেয়ে বেশী অসুবিধার শিকার তারাই হবে।
অতএব, কতর্ৃপক্ষের নিকট বিনীত নিবেদন, আমার আবেদনটি যথাপোযুক্ত মনে করলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে কতর্ৃপক্ষের মর্জি হয়।
নিবেদক
সংক্ষিপ্ত চন্দ্রবিন্দু
ব্লগার
সংযুক্তি ঃ আবেদন প্রসঙ্গ সম্পর্কিত দুটি স্ক্রিন শট
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০০৭ রাত ৩:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



