somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেমন চলছে মোহাম্মাদ আশরাফুলের দিনকাল;

১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বনশ্রী প্রজেক্টের মেরাদিয়া বাজারের কাছে মোহাম্মাদ আশারফুলের বাড়ি। আমার ব্লকটা একটু দুরে হলেও মাঝে মধ্যে ওনার সংগে দেখা হয়। বাংলার এই লিটিল মাষ্টার যখন তুখোড় ফর্মে ছিলেন তখন তার বাড়ির সামনে সর্বদা একটা জটলা দেখা যেত। আশরাফুল যখন রাস্তায় বের হতেন তখন কিছু সাংবাদিক সর্বদা তার পিছু নিত ঠিক এখন যেমন মোস্তাফিজের পিছু নেয়। আশরাফুল তখন জনপ্রিয়তার তুঙ্গে। একবার দেখেছিলাম দক্ষিণ বনশ্রী মডেল স্কুলে ভোট প্রদানের সময় আশরাফুলের চারপাশে পুলিশ মোতায়ন ছিল। কি ছিল তার চলা ফেরা, কি ছিল সম্মান, যোশ, প্রতিপত্তি, মানুষের চোখের মধ্যমণি। বাধ সাধল বিপিএলের ম্যাচ ফিক্সিং। সামান্য কিছু টাকার জন্য নিজেকে বিক্রি করে দিলেন বাংলার লিটিল মাস্টার খ্যাত আশরাফুল। ধীরে ধীর তলানিতে পৌঁছে গেল তার জনপ্রিয়তা। এই দেশের ক্রিকেট পাগল জনগণ তাদের দিলে অনেক বড় চোট পেল। আশরাফুল হয়তো ভাবতেও পারবেন না এই চোট সারাতে হাজার কোটি টাকা খরচ করলেও কাজ হবে না। সকল ধরনের ক্রিকেট থেকে ছিটকে পড়ল আশরাফুল। তার চোখের পানি এবং দ্রুত ভুল স্বীকার করে নেওয়া শাস্তির মেয়াদ কিছুটা কমলেও তার পক্ষে কি সম্ভব হবে পুনরায় জাতীয় দলে ভেড়া? বিষয়টা অনেক কঠিন কারন জাতীয় দলে এখন যে সকল প্লেয়ার আছে তারা প্রত্যেকেই ভাল খেলছেন। আশরাফুলের জন্য হয়তো একটা সুযোগ তৈরী হলেও হতে পারে। আসন্ন আগষ্টে তার শাস্তির মেয়াদ শেষ হতে চলেছে। দেখা হল আশরাফুলের সংগে গতকাল রাতে একটা চাইনিজ রেষ্টুরেন্টে। তার কাছে জানতে চাইলাম তার ভবিষ্যত পরিকল্পনা কি? তিনি বললেন যে ভাবে হোক জাতীয় দলে ফেরা। ফেসবুকে যেসক কথা প্রচার হচ্ছে তা কি ঠিক? তিনি বললেন এগুলো গুজব। তবে কি আপনি আপনার ফিটনেস ফিরে পেতে অনুশীলন করছেন না? হ্যা করছি একটু আধটু। কত দিনের ভিতর আমরা আপনাকে জাতীয় দলে খেলতে দেখব বলে আপনার প্রত্যাশা। সে বলল কম পক্ষে দুই বছর। এই দুই বছরে কি আপনি আপনার ফিটনেস এবং ফরম ধরে রাখতে পারবেন? তিনি বললেন আপ্রাণ চেষ্টা করব। আমার জন্য দোয়া করেন। বললাম অবশ্যই দোয়া করি। আপনাকে আমরা সেই আগের আশরাফুল রূপে দেখতে চাই।

আমার নান্না মোন্না বাচ্চারা আশরাফুল আংকেরলের সংগে একটা ছবি তুলতে আবদার করল। আশরাফুলও তাদের আবদারে হাসি মুখে সাড়া দিয়ে কায়েকটি ছবি তুলে নিল। আমার বড় ছেলে আমাকে বলল বাবা, তুমি ছবি গুলো প্রিন্ট করে দিবে, আমি আমার স্কুলের বন্ধুদের দেখাব। আমি মৃদু হেসে বললাম তোমার জায়গায় আমি হলেও তাই করতাম।


সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৫
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্নশুদ্ধির দিনে : পরিবেশ দূষণ কেন ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মে, ২০২৬ রাত ১১:৩৫

আত্নশুদ্ধির দিনে : পরিবেশ দূষণ কেন ?



একজন মুসলমান হিসাবে, জীবনের সারা পথ আত্নত্যাগ ও পরপোকারে লিপ্ত থাকা আবশ্যক ।
ঈদুল আজহা আমাদের জন্য সেই বার্তা নিয়ে আসে, প্রতি বৎসর... ...বাকিটুকু পড়ুন

সরকারের ১০০ দিন কেমন কাটলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা জুন, ২০২৬ রাত ২:৫৬


যখন এই ব্লগটি লিখতে বসেছি তার কিছুক্ষণ আগেই সংবাদে দেখলাম সরকার বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করার কথা বলে পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির খবর এখন আর নতুন... ...বাকিটুকু পড়ুন

ঈদের দিন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০১ লা জুন, ২০২৬ দুপুর ১২:০৬


ঐ এক ঝাক শিশুকে দেখলেই-
মনে পরে আমার শৈশবের কথা;
আমি হারিয়ে যাই, চিরচিনা পথের
ধূলি মাঝে- কতই না স্মৃতি! গুমরে
তুলে আমাকে- যার ভাষা হারিয়ে যায়;
লজ্জাবতীর মতো- মুচকি হাসি ফুরিয়ে
যায় অশ্রুসিক্ত নয়ন-... ...বাকিটুকু পড়ুন

"টেকসই অর্থনীতির: সহজ সমাধান"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০১ লা জুন, ২০২৬ বিকাল ৫:০৭



দেশ এখন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত। ব্যাংকে তারল্য সংকট, টাকার অবমূল্যায়ন, অর্থ পাচারসহ নানা বহুমুখী সমস্যার সম্মুখীন। ইউনূস সরকার দেশীয় ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে কোনোভাবে জোড়াতালি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার... ...বাকিটুকু পড়ুন

আপনি অন্যায় করছেন, ওমর খাইয়াম!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৩৪

আপনি সামুতে দীর্ঘদিন ধরে লিখছেন। এই ব্লগে আপনার অনেক অবদান। সেই অধিকারে, যে কোন ব্লগারের লেখাকে আপনি সমালোচনা করতেই পারেন। কিন্তু, কারো নাম নিয়ে কটাক্ষ করার অধিকার আপনাকে কে দিয়েছে?... ...বাকিটুকু পড়ুন

×