somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যবসায়িদের মডেল জনাব আনিসুল হক ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছিঃ ==================================

১৫ ই মে, ২০১৬ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একসময় রাস্তার পাশে পকেট ডাষ্টবিন বসানোর জন্য অনেক লেখালেখি করেছি ফেসবুক ও ব্লগে। আমার লেখা আপনার দৃষ্টি আকর্ষণ করেছে কি না জানি না তবে যেদিন রাস্তার দু পাশে সারি সারি পকেট ডাষ্টবিন নজরে পড়ছে সেদিন আমার মতো খুশী হয়তো আর কেউ হয় নাই। এখন প্রয়োজন জনসচেতনতা গড়ে তোলা। আমরা যখন কোন সভ্য দেশে যাই তখন সভ্য হয়ে যাই, হাতে একটা কাগজের টুকরা নিয়ে অনেক দুর হেঁটে ডাষ্টবিনে টুকরাটা ফেলে আসি। চকচকা ঝকঝকা রাস্তায় কিছু ফেলতেই মন চায় না। আর যখন দেশে আসি তখন রাস্তাঘাটের বেহাল দশা দেখে মন চায় না ময়লার টুকরাটা ডাষ্টবিনে ফেলে আসি। রাস্তার আশে পাশে যা-ই নজরে আসে সব ডাষ্টবিন মনে হয়। তাই আমরা অসভ্যদের মতোই আচরণ করি। এখন সময় এসেছে আমাদের স্বভাব চরিত্রকে বদলানোর। টিভিতে এ্যাড দিয়ে আমরা সাধারণ মানুষকে পকেট ডাষ্টবিন ব্যবহারের প্রতি উৎসাহিত করতে পারি। আপনার একান্ত প্রচেষ্টাকে আমরা সবাই সাধুবাদ জানাই। জনাব সাঈদ খোকন ভাই এবং আপনিই পারবেন এই নগরীকে পাল্টে দিতে। আমাদের প্রত্যাশা আপনাদের কাছে একটু বেশীই বটে। উন্নয়নের ধারাবাহিকতা এবং আধুনিক চিন্তা ভাবনা আমাদের ঢাকা শহরকে বসবাসের উপযোগী করে গড়ে তুলেতে পারে অনায়াসে।
শুরু হয়ে গেছে রাস্তা খোড়া খুড়ির কাজ, যদিও এগুলো উন্নয়নের অংশ। অতিরিক্ত ধুলায় নিঃশ্বাস বন্ধ হবার জোগাড় হয় যখন রাস্তায় বের হই। আমাদের দেশের সকল রাস্তাঘাট পিচ ঢালাইয়ের পর বালু ছিটিয়ে পিচটাকে ঢেকে দেওয়া হয়। কেন এমন হয় তা আমার বোধগম্য নয়। উন্নত দেশের রাস্তাঘাটে এক দানা বালু খুঁজে না পাওয়া গেলেও আমাদের দেশের রাস্তায় রয়ছে বালুর ভান্ডার। রাস্তা পরিষ্কার করার দায়িত্বে নিয়োজিত সিটি কর্পোরেশনের পরিবেশ পরিচ্ছন্নকর্মীরা ভোর বেলায় ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করলেও তারা ধুলাবালি সরাতে স্বক্ষম নন। তাদের ফাঁকিবাজীর কথা আর নাই বা লিখলাম। এহেন অবস্থায় আমরা বিদেশ থেকে এমন কিছু স্বংক্রিয় ধুলাবুলু সাকশন গাড়ি আমদানী করতে পারি যা রাস্তার ধুলা বালু নিমিষেই পরিষ্কার করতে স্বক্ষম। রাস্তার দুই পাশের অবৈধ উপস্থাপনা উচ্ছেদ করে আপনি এক অভাবনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন যদিও আবার জায়গায় জায়গায় নতুন করে গড়ে উঠতেছে এসব অবৈধ উপস্থাপনা। নগরবাসীর দাবীকে বাস্তবায়ন করার দায়িত্ব আপনাদের, আপনারা যদি ব্যর্থ হন তাহলে আমাদের যাওয়ার জায়গা কোথায়? সরকারী উদ্যোগ, কার্যকারীতা, সততা, সাধারণ মানুষের সহযোগীতা সর্বপরি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধতাই কেবল পারে আমাদের সমাজ ব্যবস্থাকে পাল্টে দিতে। আমরা ঢাকাবাসি দুষন মুক্ত নগরী চাই। আমরা চাই রাস্তায় বুক ভরে নিঃশ্বাস নিতে। কোমলমতি ছেলে মেয়েরা যেন স্কুলে যেতে ও আসতে নাকে রুমাল দিতে না হয় তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে। আপনার সততা, একনিষ্ঠতা, যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহসিকতা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। আমরা আপনার সংগে ছিলাম, আছি এবং থাকব।

-- একজন ক্ষুদ্র ব্যবসায়ী
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৬ বিকাল ৪:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্নশুদ্ধির দিনে : পরিবেশ দূষণ কেন ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মে, ২০২৬ রাত ১১:৩৫

আত্নশুদ্ধির দিনে : পরিবেশ দূষণ কেন ?



একজন মুসলমান হিসাবে, জীবনের সারা পথ আত্নত্যাগ ও পরপোকারে লিপ্ত থাকা আবশ্যক ।
ঈদুল আজহা আমাদের জন্য সেই বার্তা নিয়ে আসে, প্রতি বৎসর... ...বাকিটুকু পড়ুন

সরকারের ১০০ দিন কেমন কাটলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা জুন, ২০২৬ রাত ২:৫৬


যখন এই ব্লগটি লিখতে বসেছি তার কিছুক্ষণ আগেই সংবাদে দেখলাম সরকার বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করার কথা বলে পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির খবর এখন আর নতুন... ...বাকিটুকু পড়ুন

ঈদের দিন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০১ লা জুন, ২০২৬ দুপুর ১২:০৬


ঐ এক ঝাক শিশুকে দেখলেই-
মনে পরে আমার শৈশবের কথা;
আমি হারিয়ে যাই, চিরচিনা পথের
ধূলি মাঝে- কতই না স্মৃতি! গুমরে
তুলে আমাকে- যার ভাষা হারিয়ে যায়;
লজ্জাবতীর মতো- মুচকি হাসি ফুরিয়ে
যায় অশ্রুসিক্ত নয়ন-... ...বাকিটুকু পড়ুন

"টেকসই অর্থনীতির: সহজ সমাধান"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০১ লা জুন, ২০২৬ বিকাল ৫:০৭



দেশ এখন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত। ব্যাংকে তারল্য সংকট, টাকার অবমূল্যায়ন, অর্থ পাচারসহ নানা বহুমুখী সমস্যার সম্মুখীন। ইউনূস সরকার দেশীয় ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে কোনোভাবে জোড়াতালি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার... ...বাকিটুকু পড়ুন

আপনি অন্যায় করছেন, ওমর খাইয়াম!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৩৪

আপনি সামুতে দীর্ঘদিন ধরে লিখছেন। এই ব্লগে আপনার অনেক অবদান। সেই অধিকারে, যে কোন ব্লগারের লেখাকে আপনি সমালোচনা করতেই পারেন। কিন্তু, কারো নাম নিয়ে কটাক্ষ করার অধিকার আপনাকে কে দিয়েছে?... ...বাকিটুকু পড়ুন

×