somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈশ্বরের উপহার

২৬ শে ডিসেম্বর, ২০০৬ দুপুর ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই ব্লগের কয়েকজন বলেছেন আমার এত দু:খ কেন? তো আমার দুরবস্থা দেখে আজ সন্ধ্যায় ঈশ্বর কিছুটা দয়াপরবশ হলেন। আমার কাছে তার দূত পাঠালেন। বললেন, তোমার দুর্দশা দূর করার জন্য তোমার কাছে দুটি জিনিস পাঠাচ্ছি। এর মধ্য থেকে একটি জিনিস তোমায় বেছে নিতে হবে। আমি প্রশ্ন করলাম কি জিনিস?
ঈশ্বর বললেন, বই অথবা প্রেমিকা?
আমার প্রফাইলেই আছে, আমি খুব যুক্তিবাদী মানুষ। দুটো জিনিসের সুবিধা অসুবিধা যাচাইয়ে তৎক্ষণাৎ বসে গেলাম:

ক) বই পড়তে পড়তে কোথাও যদি খটকা লাগে বা না বুঝতে পারি আমি এই ব্লগের বন্ধুদের কাছে জানতে চাইব ----- প্রেমিকার বেলায়?
খ) ধরুণ বিছানায় শুয়ে আমি একমনে আমার বই পড়ছি, ঠিক তখনি আমার মা চলে এলেন আমার রুমে -------- আমি এতটুকু বিব্রত হব না।
গ) কোনো বই পড়া শুরু করার আগে আমার মনে কখনও প্রশ্ন জাগবে না, আমার আগেও বইটা কেউ পড়েছিল কি না? কিন্তু প্রেমিকা ??????? ঈশ্বর আমি আর ভাবতে পারছি না।
ঘ) ধরুণ, একটানা দুইদিন ধরে বইটা পড়লাম। তারপর বিরক্তি ধরল, তখন আমি খুব সহজেই বইয়ের যে পাতাটা পড়ছিলাম সেখনে বুক মার্ক দিয়ে একটু হাঁটাহাঁটি করতে যেতে পারি------টিভি দেখতে পারি, সিনেমা দেখতে পারি - এমনকি আর একটি কমিক স্ট্রিপও পড়তে পারি। সবচেয়ে বড় কথা, ফিরে এসে আবার অর্ধেক পড়া বইটা বিছানা থেকে তুলে বাকিটুকু শেষ করতে পারি। কিন্তু ---------
ঙ) আমার কোনো বন্ধুর সাথে একই বিছানায় পাশাপাশি শুয়ে একই বই শেয়ার করতে পারি ------- আমার একটুও হিংসা হবে না।
চ) বইটা আমি খুব দ্রুত পড়ে শেষ করতে পারি - এজন্য আমাকে ক্যারেক্টরলেস বা লুজার শুনতে হবে না।

ঈশ্বরের দেয়া প্রস্তাবগুলো বিবেচনা করে আমি যখন প্রায় সিদ্ধান্তটা নিয়েই ফেলেছি তখনই ঈশ্বর নমুনা দুটো পাঠালেন : একটি শুকনো কড়কড়ে বই আর একটি রক্ত মাংসের মানুষ। মানুষ তো নয় ---- যেন দেবী। আমি ভুলে গেলাম, ভুলে গেলাম, ভুলে গেলাম --------- সব যুক্তি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×