somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাইফস্টাইল ফিচারঃ পাঞ্জাবিতে ভিন্নতা

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে একটা সময় শুধু ঈদ কিংবা পূজা উপলক্ষে পাঞ্জাবি কেনা হত। কিন্তু এখন দিন বদলেছে, সেই সাথে মানুষ হয়ে উঠছে ফ্যাশন সচেতন। ধর্মীয় উৎসব ছাড়াও পাঞ্জাবি পরা হয় পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, গায়ে হলুদের মত উৎসবগুলোতে। সাধারণ একটা পাঞ্জাবিতে আপনি অন্যের কাছে হয়ে উঠতে পারেন অসাধারণ। কিভাবে? চলুন দেখা যাক।
১) কয়েক বছর আগেও খাটো পাঞ্জাবির চল ছিল খুব। কিন্তু এখন আবার লম্বা পাঞ্জাবির চল শুরু হয়েছে। পাঞ্জাবি হাঁটুর শেষ ভাগ পর্যন্ত লম্বা পড়া হয়। সময়ের সাথে মিলিয়ে তাই আপনারও পাঞ্জাবি পরা উচিৎ। অনেকে আবার রঙ নির্বাচন নিয়ে দোটানায় পড়ে যান। তাদের জন্য বলবো খুব জমকালো রঙের পাঞ্জাবি না পরাই ভালো। কারণ অন্যের চোখের স্বস্তিরও ব্যাপার আছে। দিনের বেলার অনুষ্ঠানে সাদা, গোলাপি, আকাশী, হলুদ, ঘিয়ে রঙের মত হালকা রঙের পাঞ্জাবি পরা যায়। আবার রাতের অনুষ্ঠানে কালো, খয়েরি, ধূসর কিংবা বেগুনীর মত রঙ নির্বাচন করা যায়।


২) একটা সময় শুধু সাধারণ কাটের সাদা পাজামাই পরা হত পাঞ্জাবির সাথে। কিন্তু এখন পাজামার কাটেও এসেছে পরিবর্তন। স্লিম কাট, ধূতি কাট, চুড়িদার কিংবা হাফ স্লিম কাটের পাজামা আপনাকে দিবে ভিন্ন এক মাত্রা। তাছাড়া চাইলে শুধু সাদা নয় পাজামার রঙে আনতে পারেন ভিন্নতা। তবে রঙটি অবশ্যই আপনার পাঞ্জাবির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।


৩) ইদানিং পাঞ্জাবির সাথে কোট পরার চল শুরু হয়েছে। পাঞ্জাবিতে ভিন্নতা আনতে আপনিও পরতে পারেন কোট। তবে এ ক্ষেত্রে পাঞ্জাবির রঙটা হালকা হওয়াটা বাঞ্ছনীয় যেহেতু কোট একটু ভারী হয় আর রঙটাও গাঢ় ধরণের হয়ে থাকে। বছরের অন্যান্য সময়ে হাতা ছাড়া কোট পরলেও সামনে যেহেতু শীত আসছে তাই ফুল হাতার কোট পরতে পারেন।


৪) পাঞ্জাবির সাথে পায়ে কি ধরণের স্যান্ডেল কিংবা পাদুকা ব্যবহার করছেন সেদিকেও নজর দিতে হবে। সাধারণত পাঞ্জাবির সাথে দুই ফিতার স্যান্ডেলই মানানসই। তবে চাইলে নাগরা কিংবা লোফারও পরতে পারেন।



৫) প্রয়োজনবোধে পাঞ্জাবির হাতা গুটিয়ে রাখতে পারেন। মিলিয়ে পরতে পারেন হাতে ব্যান্ড কিংবা ব্রেসলেট। চলতে পারে ঘড়িও।

সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

×