somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

America’s Next Top Model, Season-22: বাঁধা পেরিয়ে সাফল্যের গল্প

০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


৫ আগস্টে শুরু হওয়া রিয়েলিটি শো আমেরিকা’স নেক্সট টপ মডেলের সিজন ২২ এর গ্র্যান্ড ফিনালে হয়ে গেলো ডিসেম্বরের ৫ তারিখে। ১৪ জন সম্ভাবনাময় তরুণ তরুণী নিয়ে শুরু করা শোতে এবারে বিজয়ী হয় নেইল ডিমার্কো। ২৫ বছর বয়সী নেইল আর পাঁচজন সাধারণ মানুষের মত নয়। জন্ম থেকে শুনতে পায় না সে। সাইন লাঙ্গুয়েজ ব্যবহার করে মানুষের সাথে মনের ভাব আদান প্রদান করে। কিন্তু কোন প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি। নিজের প্রতিভাকে ঠিকই তুলে ধরেছে সমগ্র পৃথিবীর সামনে।


আমেরিকার গালাউডেট ইউনিভার্সিটি থেকে স্নাতক করা নেইল আগে Switched at Birth নামে একটি টিভি সিরিজ এবং In the Can নামের একটি চলচ্চিত্রে ছোট চরিত্রে অভিনয় করেছে। আমেরিকা’স নেক্সট টপ মডেলের ইতিহাসে নেইল দ্বিতীয় পুরুষ যে বিজয়ীর মুকুট পরেছে। এর পূর্বে সিজন ২১ এ কেইথ কার্লোস প্রথম পুরুষ মডেল হিসেবে বিজয়ী হয়।

অন্যবারের সিজনগুলোর তুলনায় এবারে চমকটা একটু বেশী ছিল। প্রতিবন্ধকতা পেরিয়ে সামনে এসে স্বপ্ন দেখা প্রতিযোগী ছিল বেশী। যেমন প্রথম রানার আপ হওয়া মামি অ্যাডজেই। আফ্রিকান বংশোদ্ভূত এই সুন্দরী এ বছরের মিস আমেরিকা প্রতিযোগিতায়ও প্রথম রানার আপ হয়। গায়ের রঙ কালো বলে অনেক হেস্তনেস্ত হতে হয়েছে তাকে জীবনের অনেকটা সময়। কিন্তু সে সবকিছুকে তোয়াক্কা না করেই নিজের প্রতিভাকে সবার সামনে তুলে ধরেছে। ২৩ বছর বয়সী মামি ভার্জিনিয়া কমনওয়েথ বিশ্ববিদ্যালয়ে অপরাধ বিজ্ঞান বিষয়ে স্নাতক করছে।


প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয় মাইকি হেভারলি। ২৬ বছর বয়সী এই যুবকের ছেলেবেলা মধুর ছিল না। দারিদ্র্যতার কারণে ছোটবেলা থেকেই রেস্টুরেন্টের ডিশ ওয়াশারের কাজ করতে হত তাকে। কিন্তু স্বপ্ন ছিল তার মডেল হওয়া। আর তাইতো হাই স্কুল শেষ করে শুরু করে দিয়েছিল টুকটাক মডেলিং। আমেরিকা’স নেক্সট টপ মডেল তাকে পাইয়ে দেয় এক অনন্য প্ল্যাটফর্ম।


সিজন ২২ এর অন্যান্য প্রতিযোগীরা হল বেলো, ডেভিন, জাসটিন, এসটেফানো, ডাসটিন, কোর্টনি, ডেলানি, হাডাশাহ, আভা, আসলি এবং লাকেসি। বিচারক হিসেবে ছিলেন মডেল,অভিনেত্রী এবং লেখিকা টেইরা বাঙ্কস, ফ্যাশন বিষয়ক লেখিকা কেলি কাটরন এবং মডেল জে অ্যালেকজান্ডার।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×