হর্ষবর্ধন কাপুর-

অনিল কাপুরের একমাত্র পুত্র হর্ষবর্ধনের অভিষেক হতে যাচ্ছে পরিচালক রাকেশ ওম প্রকাশ মেহরার ছবি মিরজিয়া-তে। রোম্যান্টিক ঘরনার এই ছবিটি মুক্তি পাবে মে মাসের ১৩ তারিখে।
গৌতম গুলাঠি-

ভারতের জনপ্রিয় মডেল এবং বিগ বস সিজন আটের বিজয়ী গৌতম গুলাঠি ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ আজহারের জীবনী নিয়ে নির্মিত ছবি আজহারে অভিনয় করতে যাচ্ছে। ছবিতে তাকে ক্রিকেটার রবি শাস্ত্রীর চরিত্রে দেখা যাবে।
হর্ষবর্ধন রানে-

তেলেগু ছবিতে ইতোমধ্যে জনপ্রিয়তা পাওয়া হর্ষবর্ধন রানের বলিউডে অভিষেক হল এ বছরের ৫ ফেব্রুয়ারিতে সানাম তেরি কাসাম ছবির মধ্য দিয়ে। অসাধারণ অভিনয় করে ইতোমধ্যে বলিউডবোদ্ধাদের নজরে এসেছে হর্ষবর্ধন। শোনা যায়, বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা জন আব্রাহামের দূর সম্পর্কের ভাই সে।
কৃষ্ণ চতুরভেদী-

২৯ ফেব্রুয়ারি মুক্তি পেল মডেল কৃষ্ণ চতুরভেদীর প্রথম ছবি ‘ইশক ফরেভার’। ছবিতে সে একজন প্রাইভেট ডিটেকটিভের চরিত্রে অভিনয় করেছে।
গৌরব অরোরা-

মহেশ ভাটের পরবর্তী ছবি ‘লাভ গেম’-এ দেখা যাবে নবাগত গৌরব অরোরাকে। ছবিটি মুক্তি পাবে এপ্রিলের ১ তারিখে। এছাড়াও ভাটের জনপ্রিয় সিকুয়াল মুভি রাজের চতুর্থ সিরিজেও দেখা যাবে গৌরবকে।
রাজবীর সিংহ-

টিভি সিরিজের জনপ্রিয় অভিনেতা রাজবীর সিংহকে দেখা যাবে বলিউডের প্রথম থ্রীসাম সেক্স থিম নিয়ে নির্মিত ছবি ‘ইশক জুনুন’ ছবিতে। ছবিটি মুক্তি পাবে ২৫ মার্চ।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




