somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাইফস্টাইল ব্লগ - পহেলা বৈশাখে ছেলেদের সাজসজ্জা

০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বছর ঘুরে আবার আসছে বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। দিনটিকে ঘিরে নানা পরিকল্পনা থাকে নারী-পুরুষ নির্বিশেষে সবার। একটা সময় বৈশাখের সাজসজ্জা নিয়ে শুধু মেয়েদেরই মাতামাতি করতে দেখা যেত। কিন্তু দিন বদলেছে। মেয়েদের পাশাপাশি ইদানিং ছেলেরাও সচেতন হয়েছে বৈশাখের সাজসজ্জা নিয়ে। দেখে নেওয়া যাক এবারের বৈশাখে ছেলেদের সাজসজ্জা।





প্রথমেই আসি পোশাকে। ছেলেদের কাছে পহেলা বৈশাখ মানেই গায়ে পাঞ্জাবি জড়ানো। একটা সময় বৈশাখী পাঞ্জাবি বলতে লাল আর সাদা পাঞ্জাবিকেই বোঝানো হত। সেই ধারা এখনও বহমান, তবে একটু কম। তরুণেরা ইদানীং লাল কিংবা সাদা পাঞ্জাবির পাশাপাশি বিভিন্ন উজ্জ্বল রঙের পাঞ্জাবিও পরছে। প্রাধান্য পাচ্ছে হলুদ, কমলা, বেগুনী, নীল, সবুজের মত রংগুলি। গরমে সূতি কাপড়ের পাঞ্জাবি পরাটাই আরামদায়ক। তবে কেউ যদি চায় তবে অ্যান্ডি, ভয়েল কিংবা সিল্কের পাঞ্জাবিও পরতে পারে।



কয়েক বছর আগেও পাঞ্জাবির সাথে জিন্স প্যান্টের চল ছিল। কিন্তু তরুণেরা এখন পাজামাকে প্রাধান্য দিচ্ছে। পাজামার কাটেও এসেছে বৈচিত্র। সাধারণ কাটের সেলোয়ারের পাশাপাশি প্লেইন স্লিম কাট, ধুতি কাট কিংবা চুড়িদারও পরা যেতে পারে। আরেকটু ভিন্নতা আনতে পাজামার রঙে বৈচিত্রতা আনা যেতে পারে। তবে সাদা ব্যতিত অন্য রঙের পাজামা নির্বাচন করার সময় লক্ষ্য রাখতে হবে তা যেন পাঞ্জাবির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়।



পোশাকে ভিন্নতা আনতে লোকজ মোটিফের প্রিন্ট টি-শার্ট কিংবা ফতুয়াও পরা যেতে পারে। এছাড়াও মাথায় এবং হাতে গামছা বাঁধা যেতে পারে।

কিছুদিন আগেও তরুণদের ভেতর বাহারি রিষ্ট ব্যান্ড এবং ব্রেসলেট পরার প্রবণতা দেখা যেত। এখন সেই চল নেই, তবে পাঞ্জাবির হাতা গুটিয়ে হাতে ঘড়ি পরলে বেশ লাগবে।

বৈশাখে মূলত দুই ফিতা সম্বলিত স্লিপার স্যান্ডেল পরে থাকে তরুণেরা। তবে সেই সাথে বেল্টযুক্ত স্যান্ডেল, নাগরা কিংবা লোফারও পরা যেতে পারে।




বৈশাখ উপলক্ষে চুলের বিভিন্ন কাট দিতে দেখা যায় তরুণদের। তবে এ ক্ষেত্রে উৎসবের অন্তত ৭ থেকে ১৫ দিন আগে চুল কেটে নেওয়া ভালো, এতে চুল সুন্দর শেইপে আসবে। তাছাড়া চুলের কাটের ওপর এই সময় নতুন কোন নিরীক্ষা না করাই ভালো। কারণ অনেক সময় মুখের সাথে চুলের কাট সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। আর বৈশাখে যেহেতু গরম থাকবে সেহেতু চুলের জন্য কোন ছোট কাট নির্বাচন করাটাই হবে বুদ্ধিমানের কাজ। উৎসবের দিন চুলে জেল ব্যবহার না করাই ভালো। কারণ বাইরের ধূলাবালি চুলে জেলের সাথে মিশে সৌন্দর্য খানিকটা মলিন করে দিতে পারে। তবে একান্তই যদি কেউ চুলের স্টাইল ঠিক রাখতে চুলে কিছু লাগাতে চান তবে হেয়ার স্প্রে কিংবা হেয়ার ক্রিম লাগানো যেতে পারে।



বৈশাখ উপলক্ষে ফেসিয়াল করাতে চাইলে তা উৎসবের তিন দিন আগে করানো ভালো। এছাড়া হাত ও পায়ের যত্নে ম্যানিকিওর এবং প্যাডিকিওরও আগে ভাগে করাই ভালো।



বৈশাখে যেহেতু সারাটা দিন বাইরে থাকা হয় সেহেতু বাইরে বের হওয়ার আগে অবশ্যই ন্যূনতম ১৫ পিএইচপি সমৃদ্ধ সানব্লক ক্রিম ব্যবহার করতে হবে। চোখের সুরক্ষার জন্য ব্যবহার করতে হবে সানগ্লাস। তাছাড়া ত্বক তৈলাক্ত হলে ওয়েট টিস্যু দিয়ে মুখ মুছে নিতে হবে। সম্ভব হলে মুখে পানির ঝাপটা দিতে হবে।





উৎসবে খাবারের দিকেও লক্ষ্য রাখতে হবে। ভাজাপোড়া এবং অস্বাস্থ্যকর খাবার পরিহার করতে হবে। প্রচুর পানি এবং ফলের জুস পান করতে হবে।

সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

×