somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ নায়িকা

১৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


খুব শক্ত করে সায়েমকে জাপটে ধরে আছে সাবিহা। মনে হচ্ছে যেন সায়েমকে এভাবেই বাহুডোরে বেঁধে ধরে রাখবে সে সারা জীবন। আর ছেড়ে যেতে দিবে না। যেভাবে যা বলবে সায়েম সেভাবেই সব করবে সাবিহা।

‘কাট এন্ড প্যাক আপ।‘

পরিচালকের কথা শুনে মঈনকে ছাড়ে অরণি। চরিত্র থেকে বের হয়ে আসে। শেষ দৃশ্যের শুটিং এর সাথে সাথে শেষ হল নতুন চলচ্চিত্রের শুটিং। এক সপ্তাহ পর শুরু হবে ডাবিং। আপাতত আর কোন কাজ নেই। হাতের অন্যান্য ছবিগুলোর কাজও শুরু হতে বেশ দেরী। যাক, ভালোই হল অরণি আর মঈনের জন্য।

শুটিং শেষে অরণির গাড়ি ছুটলো ধানমন্ডির এক বেসরকারি হাসপাতালের দিকে। এর পাঁচ মিনিট পর মঈনও বের হল শুটিং স্পট থেকে; একই গন্তব্যে।

প্রায় পাঁচ বছর আগে চলচ্চিত্রে প্রায় একই সময় অভিষেক হয় অরণি আর মঈনের। পর পর এক সাথে বেশ কিছু ছবিতে কাজ করার সুবাদে দর্শকও লুফে নেয় এই জুটিকে। এক সাথে কাজ করতে করতেই এক সময় প্রেম হয় দুইজনের। গোপনে দুজন বিয়ে করে নিয়েছে প্রায় তিন বছর হতে চলল। আজ দ্বিতীয় বারের মত অ্যাবরশন করতে হাসপাতালে যাচ্ছে অরণি। গত এক বছর ধরে মঈনকে খুঁচিয়েই যাচ্ছে বিয়ের ব্যাপারটা সামনে আনার।

কিন্তু মঈনের এক কথা - ‘আর কয়েকটা দিন অপেক্ষা করো। সব কিছু মিলে আরেকটু গুছিয়ে নেই। তারপর না হয় ব্যাপারটা মিডিয়ার সামনে আনা যাবে।‘

অরণিও সেই দিনটা সামনে আসার অপেক্ষায়। মঈনের জন্য সব কিছু করতে সে রাজী। এমন কি পেটের অনাগত সন্তানকেও ছুঁড়ে ফেলে দিতে দ্বিধা নেই তার।

হাসপাতালের করিডরে হাঁটতে হাঁটতেই বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো অরণির। মনে হচ্ছে কে যেন ‘মা মা’ বলে অস্থির করে তুলছে অরণিকে। করিডোরের এক কোণের সোফা সেটে বসে পড়ে অরণি। হাসপাতালে ভিড় একটু কম এটাই স্বস্তির ব্যাপার। এমনিও ভক্তদের সামনে পড়ার কোন সম্ভবনা নেই। বোরকা পরে হিজাবে মুখ ঢেকে এসেছে সে হাসপাতালে।

হাত পা ছড়িয়ে বসে থিতু হয় একটু অরণি। ‘কি হয় যদি এই বাচ্চাটা রাখে অরণি? এই বাচ্চা তো অবৈধ নয়, মঈনকে বিয়ে করেছে সে । তারই ঔরসজাত সন্তান অরণির পেটে। না, এই বাচ্চা অরণি ফেলতে পারবে না। কখনোই না। কিছুক্ষনের মধ্যে মঈন হাসপাতালে পৌঁছালে তাকে জানাবে যে বাচ্চাটা রাখতে চায় সে। দরকার হলে ফিল্মের ক্যারিয়ার সে ছেড়ে দিবে।‘

এলোমেলো ভাবনা ভাবতে ভাবতে মঈনের অপেক্ষা করে অরণি। বেলা পড়ে এলো প্রায়। শেষ বেলার কন্যাসুন্দর আলোর কিছু ছটা পাশের জানালা চুইয়ে অরণির মুখে এসে পড়েছে। অরণির সৌন্দর্য সাক্ষাৎ দেবী রূপে আবির্ভূত হয়েছে যেন। এই সৌন্দর্য মাতৃত্বের।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০২৩ বিকাল ৩:৪৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×