এভারেস্ট-নেভারেস্ট এবং গ্রহ-উপগ্রহের তোষামোদী নৃত্য
১৩ ই অক্টোবর, ২০১০ রাত ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কেউ কি বলতে পারবেন, গত কয়েক মাস এভারেস্ট-নেভারেস্ট নিয়ে বিভিন্ন বাংলা ব্লগে কতগুলো লেখা প্রসব করা হয়েছে এবং তার সাথে কি পরিমান মন্তব্য ও প্রতিমন্তব্য অঙ্কুরিত হয়েছে? অথবা, সম্মিলিত ভাবে কি পরিমান সময় ব্যয় হয়েছে?
কি পারছেন না?
আসলে আমারও এর উত্তর জানা নেই। তবে এতটুকু বুঝতে পারি সম্মিলিত ভাবে যত সময় ব্যয় করা হয়েছে এতে হয়ত আরো কিছু বাংলাদেশী এভারেস্ট বিজয় করে ফেলতে পারতেন!
আমার দৃষ্টিতে এভারেস্ট-নেভারেস্ট তর্ক-বিতর্কে যে জিনিসটা সবচেয়ে বেশি পীড়াদায়ক মনে হয়েছে তা হলো আমাদের "সততা"। এর আগে যেহেতু এই বিষয়ে কিছু বলার (
এভারেস্ট-নেভারেস্ট : আমাদের বাংলাদেশীদের সততা নিয়ে প্রশ্ন? ) চেষ্টা করেছি তাই আজকে আর এনিয়ে কথা বাড়াব না! কিন্তু, কিছু কিছু আমজনতার মন্তব্য ও প্রতিমন্তব্যের ভাষা এবং তোষামোদী আচরণে খুবই হতাশা বোধ করেছি। এর ভিতর যেমন উপগ্রহরা ছিলেন, ছিলেন ছোট ও বড় গ্রহরাও! কারো পক্ষ নিয়ে বলতে গিয়ে, যুক্তি-তর্ককে পাশ কাটিয়ে অতি মাত্রায় আবেগী হয়ে নিজে যেমন নিজকে ছোট করেছেন ঠিক তেমনি ব্লগের পরিবেশকেও নষ্ট করেছেন! যেহেতু কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে আমার এই লেখা নয় তাই সংগত কারণে কোনো গ্রহ-উপগ্রহের নাম উল্লেখ করছি না।
হয়ত একদিন এই এভারেস্ট-নেভারেস্ট বিতর্ক থেমে যাবে, কিন্তু বর্তমান ব্লগের যে পরিবেশ তাতে কেন যেন মনে হচ্ছে এর পর শুরু হবে গ্রহ-উপগ্রহরা কে কত নীচ তা প্রমান করার নগ্ন নৃত্য!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন