
সত্যি বলছি আমার বড় বেশি লোভ হয়
তোমার ওই রূপ লাবন্যময় বাহু আলা দেহের প্রতি,
সত্যি বলছি ! যদি পারতাম !
অনন্তকাল তোমার ওই লোভনীয় রূপকে,
আমার হৃদয়ে বিন্দু বিন্দু করে জমে থাকা
প্রেমের চাদরে ঢেকে রাখতাম।
রঙ বেরঙের প্রেমে তোমার মনের অঙ্গ ভরিয়ে দিতাম,
কনকচাপা ! হাছনা হেণা ! বানিয়ে তোমায় আমার হৃদয়ের ফুল দানিতে তুলে রাখতাম ।
হে প্রিয়তম মন নারী রূপবতী;
তুমি হলে আমার মন ভুলানো গুনবতী।
ছবি গুগল
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




