
বদরুল আমার সন্তান হতে পারে না। আমি এই বদরুলের মা না । আমি এই ঘটনার উচিত বিচার চাই। হামলাকারীর শাস্তি দেখে মরতে চাই,এমনটিই বললেন খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে ক্ষত বিক্ষত করা বদরুল আলমের গর্ভধারিনী মা দিলারা বেগম।
বদরুলের মা দিলারা বেগম বলেন,নার্গিসের ওপর হামলার পর গণপিটুনির শিকার হয়ে গুরুতর অবস্থায় তার ছেলে বদরুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার খবর তারা পেয়েছেন। কিন্তু বদরুলের পৈশাচিক কর্মকাণ্ডের কারণে তারা এতটাই লজ্জিত এবং বিব্রত যে পরিবারের কোন লোকজন বদরুলকে হাসপাতালে পযন্ত দেখতে যাননি ।
বদরুলের মা কাঁদতে কাঁদতে বলেন আমি অভাবী মানুষ। মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে তাকে লেখাপড়া শিখিয়েছি। বিদেশ থেকে আসার পর তার বাবা অসুখে পড়ে জমি,জমা যাছিল সব বিক্রি করে দেন। ভালো ছাত্র ছিল তাই সংসারে সবাই তার দিকে তাকিয়ে ছিল। অনেক আশা ভরসা ছিল তার উপর। কিন্তু এটা কী করলো বদরুল ? এটা আমার সন্তান হতে পারে না। আমি এই হামলার সঠিক বিচার দেখে মরতে চাই।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




