বিষয় বা প্রশ্নঃ অনলাইন ফেসবুক পোস্ট গলিতে যৌন অ্যাড বাদ দিলেই কি সব সমস্যার সমধান হয়ে যাবে ?
উত্তরঃ না যাবে না ।
প্রশ্নঃ এমন কি বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরের আবাসিক হোটেলগুলো থেকেও যদি নারী দেহ ব্যবসা বন্ধ করে বা নিষিদ্ধ করা হয়,তাহলে কি বাংলাদেশ থেকে যৌন ব্যবসা উঠে যাবে ?
উত্তরঃ না বন্ধ হবে না ।
প্রশ্নঃ আজকাল অনেক আবাসিক বা আনআবাসিক এলাকার ফ্ল্যাট বাসাগুলোতে দেখা যায় ফ্যামেলী
বাসা ভাড়া নিয়ে চলে যৌন ব্যবসা,যদি তাদের ব্যবসা বন্ধ বা সেসব ফ্ল্যাট বাসাগুলো থেকে সেসব যৌন কর্মীদের উচ্ছেদ করে দেয়া হয়,তাহলে কি ওসব যৌন কর্মীরা তাদের দেহ ব্যবসা বন্ধ করে দিবেন ?
উত্তরঃ না দিবেন না ।
প্রশ্নঃ বন্ধ করে দেয়ার পরেও তারা বা সেসব যৌন কর্মীরা কি করে তাদের দেহ ব্যবসা বা যৌন ব্যবসা
করবেন ?
উত্তরঃ দৃঢ়গতিতে এগিয়ে যাচ্ছি সে দিকে । কথায় আছে মোমের কাছে আগুন থাকলে গলবেই,আর আগুনও চাইবে মোমকে একটু ছুঁয়ে দিতে !
যেমন বিএনপির আমলেও আমরা দেখেছি সন্ত্রাস বাদী আর এ সরকার আমলেও দেখেছি সন্ত্রাসবাদী,পাথক্য হলো আমাদের দেশে কিছু সময় সন্ত্রাসেরা হন লাইসেন্স ধারী আবার কিছু সময় হন অলাইসেন্সধারী । বাদ দেন সে প্রসঙ্গে নাই বা গেলাম ।
দেখেন আমার জন্ম ঢাকার গুলশান এলাকার কাছাকাছি কাঁলাচাদপুর এলাকায় । কয়েক বছর আগে থেকেই দেখে আসছি যে একটা বিষয় সেটা হলো,স্টাফ কোয়াটার,ডি এসেস ও বনানী,মোয়াখালী এলাকায় সন্ধার পর থেকে অনেক রাত পযন্ত খারাপ বা যৌন কর্মকারী মেয়েদের হাটা চলা বা খোদ্দের সংগ্রহ করা ।
বিশেষ করে এই বিষয়টা নারায়নগঞ্জ টাণ পাড়া যৌন পল্লীটি বন্ধ করে দেয়ার পর থেকেই বেশি চোখে পড়ছে । সুতারাং এ থেকেই বোঝা যায় অথবা আমরা বুঝতে পারি,যে আসলে বাংলাদেশের যৌন পল্লীগুলো যদি একে বারে বন্ধ করে দেয়া হয় তাহলে আমাদের সমাজের অবস্থা কোথায় যেয়ে দাঁড়াবে ।
বিশেষ করে সন্ধার পরে কুড়িল বিশ্ব রোডের রেল লাইন ধরে একটু সামনে অর্থাত জোয়ার সাহারার দিকে হাতলে এখনো প্রায় সময় এ ধরনের দৃশ্যগুলো দেখা যায় ।
তাই মনে হয়; দেশের যৌন পল্লীগুলো একেবারে বন্ধ করে দিয়ে কোন লাভ নাই,বরং এতে দেশের সমাজ পরিবেশের আরও বিপর্যয় ঘটবে ।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



