সামু যেমন আনন্দ একটি অংশ তেমনি সুখে দুঃখ পাশে থাকা অবসরে সময় কাটানোর পরম বন্ধুও। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে কি আছে আমার প্রিয়বন্ধু ও গুরু সামুর কাছে ?
উত্তর : সামু সে তো আনন্দ হাসি সুখ দুঃখ সব মিলিয়ে
অবসরে পাশে থাকা বন্ধু যেমন তেমনি সে এক অফুরন্ত শেখার ভাণ্ডার ।
সামুতে গল্প রচনা কবিতা ছড়া কি নেই বা কি না আছে ।
এক কথায় সামুতে আমি সবই পেয়েছি এবং অনেক কিছুই দেখেছি ও
শিখেছি । সামুর প্রতিটি লেখকের প্রতিটি লেখা অন্যরকম ও অসাধারণ হয়
এবং সেই লেখার সাথে মিলিয়ে কি অসাধারণ অসাধারণ ছবিও পোস্ট করা হয় ।
এগুলো ভাবলে খুববই অভাগ লাগে মাঝে মাঝে নিজের কাছে ।
কত ধরণের মজার মজার হাসির ছড়া ও কৌতুক ও সাহসী গল্প
আরো থাকে কত ধরণের রমান্চ গল্প থাকে কিশোর যুবকদেরও
উপন্যাস । আসলে সামুর এত গুনবলি যা বলে শেষ করার নয় ।
আমি নিয়মিত বা অনিয়মিত যাই হোক নতুন ছাত্র ।
মাঝে মাঝে আমার মনতা ভাবিয়ে দেয় সামুর সুন্দর সুন্দর লেখা গুলো
আমি কি কোনদিন এমন সুন্দর সুন্দর লেখা লেখতে পারমু ।
তবে গুরুজনদের মুখেই শুনেছি ইচ্ছে থাকলে অনেক কিছুই করা সম্ভব ।
তাই আমার ইচ্ছের যেমন ত্রুটি থাকবে না তেমন আপনাদের দোয়াও
চাই ।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



