
সেইদিন রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় হঠাৎ চোখে পড়লো একটা টেবিল মেলা।
টেবিল মেলা বলতে আসলে সেখানে একটি টেবিলে সাজানো ছিল কতগুলো টেলিটকের সিম ।
টেবিলে বসা থাকা লোকগুলো পথচারী মানুষদের বোঝাতে লাগলেনঃ
বাংলাদেশে এই প্রথম বারের জন্য টেলিটক নিয়ে এল নারীদের জন্য একটি প্যাকেজ। টেলিটক দিচ্ছে ২০লাখ অপরাজিতা প্যাকেজের সিম। ফ্রী টেলিটক সিম সাথে থাকছে আরো দারুন সকল অফার।টেলিটক নতুন অপরাজিতা ফ্রী সিম সাথে ৮টাকায় ১জিবি ১৪টাকায় ২জিবি করে ইন্টারনেট পাবে তিন মাস পযন্ত।যে সকল পুরুষেরা ঐ মেলার উপস্থাপকদের কথা বোঝতে পারেন নাই
তারা দৌড়ে বাসায় গেলেন আর ভোটার আইডি কার্ডের ফটো কপি তার সঙ্গে এক কপি করে ছবি নিয়ে আসলেন সিম কেনার জন্য।
তখন আবারো তাদের ভালো করে বোঝানো হল সিমের প্যাকেজটা আসলে শুধু নারীদের জন্য ছেড়েছেন সরকার। এই সিমটা শুধু
নারীরাই কিনতে পারবে এবং নারীরাই শুধু ব্যবহার করতে পারবে। তখন অনেক পুরুষ ক্রেটারা ক্ষেপেও গেলেন আর বলতে লাগলেন
এটা কেমন কথা,প্যাকেজটা শুধু নারীদের জন্য কেন ? নারী পুরুষ সমান অধিকারিত্ব কোথায় গেল ?
আবার কেউ কেউ বলতে লাগলেন ধীরে গতিতে পুরুষ শাসিত পৃথিবী বদলে এখন নারী শাসিত পৃথিবী উন্নয়নের অগ্র যাত্রা এগিয়ে গেছে
সীমানা পেরিয়ে বহুদুর,সেটা প্রমান করে এসব কিছু সরকারি প্যাকেজ।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




