মাদকবিরোধী অভিযানের সময় র্যাবের সঙ্গে তথাকথিত বন্দুকযুদ্ধের সময় নিহত কক্সবাজারের একরামুল হকের পরিবারের সরবরাহ করা অডিও ক্লিপটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে এবং তার ভিত্তিতে প্রাথমিক তদন্তের কাজও শুরু করা হয়েছে।তবে গতকাল রোববার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল গণমাধ্যমকে বলেছেন কক্সবাজারে একরামুল হক নিহতের ঘটনার একটি অডিও ক্লিপ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। সেটা আমরা শুনেছি। এখন একজন নির্বাহী হাকিমের মাধ্যমে এর আসল কাজ যেটা সেটা হল তদন্ত শুরু করা হয়েছে। একরামুল হক নিহত হওয়ার পরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাবের পক্ষ থেকে দাবি করা হয় যে একারামুল তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ছিলেন। তবে একরামুলের পরিবারের পক্ষ থেকে টেকনাফ পৌর যুবলীগের সাবেক সভাপতি একরামুল নির্দোষ ছিলেন বলেই দাবি করছেন । পাঁচ দিন পর একরামুলের পরিবার সংবাদ সম্মেলন করে এই ঘটনার সঙ্গে সম্পর্কিত একটি অডিও ক্লিপ গণমাধ্যমকর্মীদের কাছে সরবরাহ করেন। যা পরবর্তী সময়ে সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরালও হয়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়।একরামুলের পরিবার এই ঘটনার বিচার বিভাগীয়র কাছে জোরালো তদন্তও দাবি করেছেন। এই ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেছেন নিহত একরামুলের পরিবার।
একপর্যায়ে র্যাবের সদর দপ্তরের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার কথা জানানো হয়। এই নিয়ে সর্বশেষ গতকাল ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন এই একরামের ব্যাপারটা...সে আমাদের পার্টিরই একজন কর্মী। এখানে কি সে ভিকটিম হয়ে গেল আর সে আসলে অসহায় ভিকটিম কি না এটাও খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের অভিযানে দু-একটা ভুল হতেই পারে।আমি জানি না খতিয়ে না দেখার আগ পযন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে একরামুলের ঘটনাকে হত্যা মনে করেন কি না অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন কোনো ধরনের হত্যাই আমাদের কাছে কাম্য নয়। যদি এটি কোনো পরিকল্পিত ঘটনা হয়ে থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বিশেষ বাহিনীর তৈরি করা তালিকা ধরে মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে। এই তালিকা অনেক লম্বা। এই তালিকা ধরে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। যত দিন পর্যন্ত মাদক নির্মূল না হবে তত দিন এই অভিযান চলবে।
গত মাসের মাঝামাঝি সময় থেকে সারা দেশে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আটকের পাশাপাশি বন্দুকযুদ্ধে’ শতাধিক নিহতের ঘটনাও ঘটছে।আর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে নিহতরা সবাই মাদক ব্যবসায়ী ছিলেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

