হায়রে বাড়িওআলাদের কত বড় বিবেক ।এখন আমাদের দেশে আমরা যারা বেশির ভাগ অফিস আর ব্যবসা প্রতিষ্ঠানে
চাকুরি করছি আমাদের সকলের বেতন কমিয়ে আফ করা হয়েছে। যেমন আমার বেতন ছিল বিশ হাজার কমিয়ে করা হয়েছে
দশ হাজার টাকা। অন্যদিকে আমার পাশের বাসার লোকদের ৩০হাজার টাকা বেতন ছিল কমিয়ে হাফ মানে ১৫হাজার
করেছে। এখন কথা হল বেতন ১০ হাজার টাকা আর এই টাকা দিয়ে বাসা ভাড়া দিবো না বাচ্চাদের স্কুল ও কোচিং এর
বেতন দিবো না খাবো । এদিকে আজ সন্ধাবেলা আমাদের বাড়িওআলা এসে আমাদের বেতন হাফ হয়ে যাওয়ার কথা শুনে
বাসা ভাড়া ১০হাজার থেকে ৫০০ (পাঁচশত টাকা ) কমিয়েছেন। অথচ বেতন কমিয়েছে অফিস মালিক ১০হাজার টাকা আর
বাড়িওআলা ভাড়া কমিয়েছে ৫০০টাকা । এখন কথা হল বাকি ৯৫০০টাকা মিলাবো কিভাবে?
তাই ভাবছি আজ থেকে রাতে হাতে একটা ছুরি নিয়ে বের হবো ছিনতাই করতে।
আপনেরা কি বলেন?
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




