আজ আমরা সাকিব আল হাসান কে নিয়ে চিন্তিত! ভ্রুক্ষেপ নেই একজন পটল তুলছে চার জন সেমিপটল!
ভাই তুমি কি মনে কর একজন ক্রিকেটার বা একজন সিনেমার নায়ক/নায়কা বা একজন সেলিব্রেটি মরলে দেশের অর্থনীতি থেমে যাবে?? বরং কক্স বাজারে সাকিব আল হাসানের হেলিকাপ্টার দুর্ঘটনায় যে ব্যাক্তি মারা গেছে সে বেসরকারি একটি প্রতিষ্ঠানের হিসাব রক্ষক ছিলো৷ সে গায়ে গতরে খেটে দেশের রাজস্ব ভরতো৷ প্রত্যক্ষ না হলেও পরক্ষ ভাবে তার টাকা সাকিব আল হাসান বেতন হিসাবে পেত৷
ভেবে দেখ আজ যদি মেসি আর আর্জেন্টিনার একজন কৃষক মারা যায় তাহলে কোন মানুষের জন্য আরজেন্টিনার বেশি ক্ষতি হবে?? ওই কৃষকের ফলানো ফসল এবং তার জমির রাজস্ব দিয়েই দেশ চলে, দেশ সেই সেই টাকাই ফিফাকে দেয় আর ঘুরে ফিরে সে টাকাই মেসি পায়, তার বদলে মেসি/নেইমার কি দেয়? কোটি টাকা কর ফাকি দিয়ে জেল খাটে দুদিন আর যার টাকায় এদের ফুটানি সে যখন পেটের তাড়নায় চুরি করে তাকে বছরের পর বছর জেল খাটতে হয়!
ভাই ক্রিকেট আমাদের গর্ব মানছি কিন্তু ভাই ক্রিকেট আমাদের পেট ভরায় না! পেট ভরতে গায়ে খাটতে হয়
ভাই আমরা হলাম নেমোখারাম, যার খাই, যার পরি, তাকেই গালি দেই আর গান গেয়ে বেড়াই যারা আমাদের সাময়িক বিনোদন দেয়,
ফ্যাক্ট ভাই...
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




