somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনলাইনভিত্তিক নতুন হায় হায় কোম্পানী ইউনাইকো থেকে সাবধান!!!

২৭ শে জুন, ২০১১ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূত্র ঃ আমার দেশ ২৭/০৬/২০১১


ইউনিপে টু ইউ এর পরে এবার ইউনাইকো লিমিটেড নামে নতুন ধান্ধাবাজ প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে দেশে। তিনটি প্যাকেজ বেসিক ১৫ হাজার টাকা, ব্রোঞ্জ ৫০ হাজার টাকা ও গোল্ড ২ লাখ টাকার বিপরীতে সপ্তাহে ৫০ হাজার, আড়াই লাখ ও সাড়ে ১২ লাখ টাকা আয়ের অফার দিয়েছে নতুন এ এমএলএম কোম্পানি। অনলাইনে অ্যাকাউন্ট খুলে সারা দেশে এজেন্ট অফিসে বসে অবৈধ ব্যবসা পরিচালনা করছে একটি চক্র। সমপ্রতি বন্ধ হয়ে যাওয়া বিতর্কিত প্রতিষ্ঠান ইউনিপে টু ইউর অধিকাংশই নেটওয়ার্কার এ চক্রের সঙ্গে জড়িত।

ইউনিপে টু ইউতে বিনিয়োগ করে পথে বসা একজন নেটওয়ার্কার ইউনাইকোতে যোগদান সম্পর্কে জানান, (গত সোমবার বিকালে) ইউনাইকোর একটি টিম খুলনায় নেটওয়ার্কারদের জন্য দৈনিক প্রবাহ পত্রিকার কনফারেন্স রুমে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে। সেখানে জানানো হয়, ইউনিকোর দুটি কার্যালয় হংকং ও সিঙ্গাপুর সিটিতে অবস্থিত। প্রতিষ্ঠানটির ঠিকানা এ পেজ ওপেন করলে দেখা যাবে তাদের অঙ্গপ্রতিষ্ঠান সাইট টক। ফেসবুকের মতো ওই সাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর সেখানে তৈরি হওয়া বন্ধুদের ইউনাইকোর তিনটি প্যাকেজের সদস্য হওয়ার অফার দিতে হবে। এ প্রক্রিয়ায় কেউ সদস্য হলে কমিশন পাওয়া যাবে। তিন ধরনের প্যাকেজে সপ্তাহে সর্বোচ্চ আয়ের সীমা ধরা আছে ৫০ হাজার, আড়াই লাখ ও সাড়ে ১২ লাখ টাকা।

তিনি বলেন, প্রশিক্ষণে জানানো হয়, ফেসবুক প্রতিদিন মিলিয়ন-বিলিয়ন ডলার আয় করছে; কিন্তু গ্রাহকদের কোনো লভাংশ দেয় না। ইউনাইকো গ্রাহকদের পার্টনার করে নিয়ে লাভের ভাগ দেয়ার ব্যবস্থা করেছে। কিন্তু লাভের টাকা গ্রাহকদের হাতে পাঠানোর জন্য লন্ডনের একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে। ওই ব্যাংকে ৫ লাখ টাকার কমে অ্যাকাউন্ট খোলা সম্ভব নয়। ইউনাইকোর সঙ্গে ব্যাংকটির ৯৯ বছরের চুক্তি থাকায় প্যাকেজ কিনলেই অটো অ্যাকাউন্ট খোলা সম্ভব হবে। আর অ্যাকাউন্ট সম্পন্ন হলেই গ্রাহককে মাস্টার কার্ড প্রদান করা হবে। ওই কার্ড যে কোনো এটিএম বুথ ব্যবহার করে টাকা তোলা যাবে। প্যাকেজ তিনটি লোভনীয় হওয়ায় সারা দেশে প্রতিদিন হাজার হাজার লোক এ নেটওয়ার্কে জড়াচ্ছে।

এ ব্যাপারে ইউনাইকোর খুলনা এজেন্ট শওকত হোসেন বাবুল বলেন, প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক পর্যায়ের। এ জন্য এর প্রতি আস্থা রাখা যায়। আমরা সদস্যদের কাছে কোনো প্রডাক্ট বিক্রি করছি না। প্যাকেজ অনুযায়ী সদস্য করে নিচ্ছি। যে যত সদস্য বানাতে পারবে তার তত লাভ হবে।
উল্লেখ্য, সরাসরি কোনো পণ্য না দেখিয়ে ওয়েবসাইটের মাধ্যমে কাঁচা সোনা বিক্রি দেখিয়ে ইউনিপে টু ইউ সারা দেশ থেকে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সরকার বিষয়টি টের পেয়ে গত মার্চ মাসে ওই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×