আমি মধ্যকুড়ির এক বুড়ো। উচ্চ মাধ্যমিক পর্যন্ত অত্যন্ত ভাল ছাত্র, এর পর প্রাচ্যের অক্সফোর্ড, প্রেম.. বিচ্ছেদ . . কোন অর্থ না বুঝেই অর্থায়ন পড়ে যাওয়া। এবং টেনেটুনে পাশ করার পর সম্পূর্ন অন্য মাধ্যমে চাকরি।
আমার লেখালেখি আমাকে নিয়েই। আমার নিজের কাছে আমার অপার স্বার্থপরতা। চাই অনেক কিছু, পেয়েছিও অনেক। কিন্তু প্রাপ্তির খাতা সবসময়ই খালি খালি লাগে। এখন ছুটছি টাকার পেছনে । সত্য বলতে কি টাকা আসছে উত্তর দিক দিয়ে আর চলে যাচ্ছে দক্ষিণ দিক দিয়ে। মাঝে খালি আমি হা করে তাকিয়ে আছি।
দূর.. অন্য গল্প করা যাক। আমি ছবি আর গানের পোকা। কিন্তু ভাববেননা যে আমি খুব সমঝদার। ইংলিশ রক আর পপ আর হলিউডি ছবির প্রতিই দূর্বলতা বেশী। আমার একটা গাড়ি আছে, অসম্ভব ভাঙাচোরা । আমি অলমোস্ট শিওর আপনারা যারা ঢাকায় থাকেন, তারা আমার গাড়িকে দেখে চিনবেন এবং কোননা কোন সময় ভেবেছেন, "আরিব্বাপ, এটা চলছে কেমন করে?" । জি্ব, আমি বড় বেশী ভালবাসি গাড়ি টাকে।
সবসময় ভালবাসি ভাল থাকতে। অবসেসিভ কম্পালসিভ মিথ্যুক হলাম আমি। অফিস . .ক্ষ্যাপ . . . বাসা এবং মাঝে মাঝে পাগলা ঘোরাঘুরি এ নিয়েই দিন কাটে। মোটামুটি ইনসোমনিয়াক এবং সন্দেহাতীত ভাবে কুৎসিত।
ভাবছেন মুখোশ টা কি? আমি একটা facade নিয়ে চলি। এত বেশী শুনেছি প্রশংসা.. যে নিজেই বিশ্বাস করে ফেলি অনেক কিছু। অন্য দিকে, আমার মুখোশ হলো আমার অসার গুরূত্বপূর্ণতা। মানুষকে বিশ্বাস করানো যে আমার ক্ষমতা আছে। যেটা অনেক সময়ই নেই।
আর সবার মুখোশ হলো আমার এবং সবার প্রতি সেই সামাজিক শিষ্টাচার। মুখোশ বুঝেও নিজে একটা মুখোশ পড়ে অন্যদেরটা না বোঝার ভান করা।
যাচ্ছে জীবন .. চলুক। ঠেকাচ্ছে কে?
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০০৬ ভোর ৬:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




