somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিজিটাল ইলেক্ট্রিক শক!

০২ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লহ এ বিদ্যুৎ, ‘ফিরিয়ে দাও সেই’ প্রদীপের বাতি আর হাতপাখা। যে বিদ্যুতের দাম মাসে মাসে সুনামির মত্ততায় আমাকে লণ্ডভণ্ড করে দিয়ে যায়, সেই অভিশপ্ত বিদ্যুতের ‘শক’ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী ও উপদেষ্টার কাছে মুক্তি চাই। যে সভ্যতার উন্নয়ন আমার শ্বাসরোধ করে, তার পৈশাচিকতা থেকে আমি বাঁচতে চাই। যে বিদ্যুতের নাম দায়মুক্তিপ্রাপ্ত লুটপাটের অবাধ আয়োজন। সে বিদ্যুৎ ফিরে যাক!

হাঁ! প্রিয় দুর্ভাগা জনগণ, অবশেষে ০১ সেপ্টেম্বের,২০১২ থেকে বিদ্যুতের দাম বাড়ল ভয়াবহ মাত্রায়।০১ জুলাই,২০১২ থেকে, নতুন অর্থবছরে সরকারের উপহার হিসেবে বিদ্যুতের দাম ৫০% ভাগ বাড়ানোর আযোজন চলছিল। বিদ্যুতের সাথে পাল্লা দিয়ে বাড়ানো হচ্ছে পেট্রোল ডিজেল কেরাসিন ও গ্যাসের দাম। আর এসব পণ্যের একচেটিয়া ব্যবসাদার স্বয়ং সরকার বাহাদুর। যাক! অন্তত সিণ্ডিকেটের ঝামেলা এখানে নেই। সরকার বলতে পারে তুই বেটা বিদ্যুৎ ব্যবহার বাদ দিতে পারিস না? অবশ্যই পারি। জন্মের পর বহুকাল অবধি বিদ্যুৎ এর মুখ দেখিনি। অচল তো ছিল না আমার দুনিয়া। কিন্তু হুজুর, বিদ্যুৎ, পেট্রোল ডিজেল কেরাসিন ও গ্যাসের দাম বাড়লে যে আর সবকিছুর দাম তালে তাল দিয়ে বাড়ে, আর আমার নাভিশ্বাস ওঠে। বিদ্যুতের এই যে নিত্য দাম বৃদ্ধি সত্ত্বেও লোড শেডিং কি কমেছে? এর চেয়ে বেশী লোড শেডিং কোন কালে ছিল? কিন্তু এরকম ভয়ঙ্কর মুল্যবৃদ্ধি তো ছিল না! যদিও লোডশেডিং কমে নাই, কমলেও জীবনবিদারি এই দামে তা নেয়ার সামর্থ আমার নাই।

ক্ষমতার এমনই মহিমা সরকারের মহামহিমদের অনতিকালেই চেহারায় চিকনাই আসন গাড়ে,ঘাড়ে গর্দানে গালে স্ফীতি ছলকিয়া যায়। আকর্ণ বিস্তৃত মধুর বিভৎস হাসিতে ক্ষমতার সুখ উছলিয়া পড়ে। তা তিনি বুর্জোয়া আদর্শের আদরের দুলালই হোন আর প্রলেতারিয়েত আদর্শধারী দুর্ভিক্ষের নায়কই হোন। তার উপর আছেন মহান দাপুটে আমলাদের, দোহাই তোদের রাজনীতি করিবারে মোর দে অবসর-আবদার আর আল্লাদ। শেষোক্ত শ্রেণীর দুইজন রাজনীতিক পেয়ে বাংলাদেশী বাঙ্গালী ও নৃতাত্বিক আদিবাসী জনগণের চৌদ্দপুরুষের স্বর্গে যাবার যোগাড়। একজন মাননীয় অর্থমন্ত্রী ও অপরজন মাননীয় জ্বালানী উপদেষ্টা। তবে জ্বালানী উপদেষ্টার জ্বালানোর পারঙ্গমতায় স্বর্গে যাবার আগে জ্বলে পুড়ে ছারখার হতে হচ্ছে। আচ্ছা, ক্ষমতা একবার হাতে পেলে দেশ চালানোর মতো সহজ কাজ আর কি হতে পারে? যে কোন সমস্যা জনগণ নামের গাধার উপর চাপিয়ে দিয়ে চাবকাও। চওড়া এক মধুমাখা বিষাক্ত হাসি দিয়ে ৫০% দাম বাড়িয়ে দাও। বলুন তো চোখ বুজে দাম বাড়িয়ে দেশ চালাতে কোন দক্ষতাটা লাগে? অবশ্য আমলাগিরির আয়েসি জীবনের ক্ষমতা অভিজ্ঞতা ও দক্ষতা অমুল্য তো বটেই। কতবড় তামাশা ! জনগণকে জ্ঞান করা হয় প্রজাতুল্য এবং ক্রীতদাস, আর বলা হয় দেশের মালিক-ক্ষমতার উৎস।

রেন্টাল-কুইক রেন্টালের খাই মেটাতে প্রাণঘাতি দামের বিদ্যুৎ থেকে আমাদের রেহাই দিন। আর না হয় মাসে মাসে শক না দিয়ে একবারে মেগা ডিজিটাল ইলেক্ট্রিক শক দিয়ে আমাদের বাঁচার সাধ মিটিয়ে দিন। অবশ্য সাধ আর বেশী বাকীও নেই!






সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×