আস্তিকতা-ধর্ম:
১) যুক্তি-প্রমাণ বিবর্জিত এবং প্রবলভাবে বিতর্কিত।
২) experimentally or mathematically প্রমাণযোগ্য নয়।
৩) ব্যবহারিক কোন উপযোগিতা নাই।
৪) ধর্মবার্দীরা বিজ্ঞানকে ধর্মের অবদান মনে করে;যাহা সত্য নয়।
৫) চিকিৎসা বিজ্ঞানে বাইবেল কোরান পাঠ্য নয়।
৬)বুদ্ধিবৃত্তিক উৎপীড়ন (Intelectual tyranny)।
৭) Creationism এ বিশ্বাস করে;ডারউইনবাদে বিশ্বাস করে না।
৮)প্রচুর তথকথিত যুক্তি-প্রমাণের মহড়া শেষে এক পর্যায়ে ‘এর পরে জানি না’ গোছের অসহায়
আত্ম সমর্পণ।
৯) ধর্ম একধরণের কট্টর অন্ধবিশ্বাসাশ্রিত কুসংস্কার;ধর্মগুলি পরস্পর বিরোধী।ধর্মান্তরিত হয়ে
ভিন্নধর্মী হতে হয়।
ডারউইনবাদ:
১) যুক্তি-প্রমাণ বিবর্জিত এবং প্রবলভাবে বিতর্কিত।
২) experimentally or mathematically প্রমাণযোগ্য নয়।
৩) ব্যবহারিক কোন উপযোগিতা নাই।
৪) ডারউইনবাদিরা বিজ্ঞানকে ডারউইনবাদের অবদান মনে করে;যাহা সত্য নয়। আধুনিক
জীববিজ্ঞান ডারউইনের`Natural selection’ নয় (No selection in haphazard nature,it is
random natural event); it is experimentally provable `Artificial selection’ apart from
Darwinism.
৫) চিকিৎসা বিজ্ঞানে ডারউইনবাদ পাঠ্য নয়।
৬) বুদ্ধিবৃত্তিক উৎপীড়ন (Intelectual tyranny)।
৭)আপাতদৃষ্টিতে Creationism এ বিশ্বাস করে না।কিন্তু গভীর পর্যালোচনায় দেখা যাবে বিজ্ঞানের
ছদ্মবেশে remotely creationism-য়েই বিশ্বাস করে, ধর্মের মতোই।
৮)ঠিক আস্তিকতা ধর্মের মতোই যুক্তি-প্রমাণের মহড়া শেষে এক পর্যায়ে ‘এর পরে জানি না’
গোছের অসহায় আত্ম সমর্পণ।
৯)ডারউইনবাদও একধরণের আরোপিত অন্ধবিশ্বাস;এটাও একধরণের ধর্ম।আস্তিকতা ধর্ম
বর্জনের নামে এই ধর্মের অনুসারিরাও কম গোঁড়া নয়।
উপসংহার: নিজেকে atheist-unbeliever এবং nihilist (যা হতে আমি খুব পছন্দ করি) রূপে চিহ্নিত করতে হলে আমি মনে করি আমার attitude এর প্রধান বৈশিষ্ট্য হতে হবে `negativity’। অবিশ্বাসই আমার বিশ্বাসের ভিত্তি। কোন ধর্মকে যেমন প্রথমেই আমি অস্বীকার করব এবং যুক্তি-প্রমাণহীনতার কারণে সেই অস্বীকার স্থায়ী হয়ে যায়।ঠিক ডারউইনবাদকেও আমি প্রথম সুযোগেই অস্বীকার করব;যুক্তি-প্রমাণ ও বৈজ্ঞানিক পরীক্ষণে তা প্রতিস্ঠিত না হলে সেই অগ্রহনযোগ্যতাও স্থায়ী হয়ে যায়।আমি ইসলাম ত্যাগ করি হিন্দু খৃষ্টান হবার জন্য নয়;অনুরূপভাবেই ডারউইনবাদি হবার জন্যও নয়।বিতর্কিত কোন তত্ব-মতবাদ গ্রহনযোগ্য হতে পারে না।ক্ষুদ্রাতিক্ষুদ্র তাৎপর্যহীন এই জীবনে এক চাপ থেকে বেরিয়ে আরেক চাপ নেয়ার ক্ষমতা বা প্রয়োজনীয়তা কোনটাই আমার নেই।আমি অশান্তি ও অস্বস্তি এড়াতে চাই।হয়তো উভয় পক্ষই ভুল বুঝবে তাদের মতো ক’রে; আমি অসহায়।কোন পক্ষকেই খুশি করতে না পারায় আমি অখুশি নই।
এই লিংকটি দেখার অনুরোধ করি।
Click This Link Darwinism isn’t provable
This is in reply to Romm Jackson Jr. (Readers' Forum, May 15). Jackson claims that Darwinism is a theory that has been widely tested and that creationism is not provable. I must admit that creationism might not have scientific proof, but I would like to point out that neither does Darwinism. There has never been any concrete evidence of Darwinism.
Darwinism is the rebirth of medieval science when people believed that living things — like maggots — were born from nonliving things like rotten meat. These beliefs were put to rest after Louis Pasteur discovered that maggots came not from rotten meat but were attracted to it. Darwinism, on the other hand, believes that for living things to exist, they must have come from nonliving things. I guess the medieval scientists were right after all.
আরেকটি লিংক দেখার অনুরোধ জানিয়ে শেষ করি।
Click This Link
জীবজগত এবং এর সাথে সম্পর্কিত বিষয়গুলোর উৎপত্তি এবং বিকাশ সম্পর্কে মানুষের যে সকল মৌলিক প্রশ্ন এবং অনুসন্ধিৎসা রয়েছে তা মেটানোর ক্ষেত্রে বিজ্ঞানের যে শাখাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সফল, সেটি হচ্ছে জৈববিবর্তনবাদ বা বিবর্তনমূলক জীববিজ্ঞান। দেড়শ’ বছর আগে উৎপত্তির সময় থেকে আজ পর্যন্ত নানা রকম বিরোধিতা এবং বিতরর্কের সন্মুখীন হয়ে চলেছে এই তত্ত্ব। জ্ঞানের আর কোন শাখা ধর্মীয়, দার্শনিক, এমনকি বৈজ্ঞানিক মহল থেকে এত বেশি প্রশ্নবিদ্ধ হয়নি। কেন এত বিরোধিতা এবং বিতর্ক? কারা করেছে এসব বিতর্ক?
এই ব্যাপক বিরোধিতা দেখে অনুমান করা যায় যে, এই তত্ত্ব সম্পর্কে একদিকে যেমন রয়েছে অস্পষ্ট ও ভ্রান্ত ধারণা, অন্যদিকে বহু মানুষ এই তত্ত্বের ব্যাখ্যাগুলো দার্শনিকভাবে গ্রহণ করার জন্যও প্রস্তুত নন। এই সুদীর্ঘ ও ব্যাপক বিরোধিতার ইতিহাস পর্যালোচনার মধ্য দিয়ে এ তত্ত্বকে গ্রহণের সংকট এবং মানুষের চিন্তার ওপর এই তত্ত্বের প্রভাব ও প্রতিক্রিয়াকে উপলব্ধি করা সম্ভব। (১০.০৮.২০১২: প্রথম আলো: রিপোর্টের মন্তব্য)
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




