১)সন্তানের প্রতি পিতা-মাতার ভালবাসাকে বিতর্কিত করা অবান্তর বলে গণ্য হবে নিশ্চয়ই। এরপরও আমার প্রশ্ন পিতা-মাতা কি প্রকৃতই সন্তানকে ভালবাসে? নাকি ভালবাসার নামে যা করে তা অন্যকিছু? আমার জবাব, পিতা-মাতা প্রকৃতপক্ষে সন্তানকে ভালবাসে না; সন্তানের প্রতি যা করে তা সন্তানকে ভালবেসে নয়;নিজেকে ভালবেসে। ২) পিতা-মাতা কি সন্তানের কল্যাণের জন্য কিছু করে? আদৌ নয়।সন্তানের কল্যাণের নামে যা করে সম্পুর্ণ নিজের স্বার্থে;সন্তানের জন্য নয়। জন্মের কদর্য প্রাণীজ প্রক্রিয়া থেকে শুরু করে সন্তানের প্রতি পিতা-মাতা যা করে তা সব সন্তানের জন্য ক্ষতিকর এবং পিতা-মাতার হীন স্বার্থপরতার বলি হলো সন্তান। তাই সন্তানের জন্য সবচেয়ে অনিষ্টকর প্রাণী পিতা-মাতা। ৩) পুরুষকূল পিতা হতে বেশী আগ্রহী, নাকি নারীকূল মা হতে বেশী আগ্রহী? পুরুষ হিসাবে আমি বলতে পারি পিতা হতে আমি আগ্রহী নই। ৪) ক্লিন্ন প্যারেন্টহুডকে তথাকথিত মহিমান্বিত করা ধর্মেরই শেখানো আরেক অপকৃষ্টি-নিকৃষ্ট সংস্কার। সন্তান জানে কি কদর্য প্রকৃতির ডাকে সাড়া দেয়ার মতোই জান্তব তাড়নায় পিতা- মাতা নামক নারী-পুরুষের যৌনাচারই তার জন্মের প্রক্রিয়া! সে প্রেক্ষিতে স্বাভাবিক বিবেচনায় লজ্জায় পিতা-মাতা সন্তানের দিকে এবং ঘৃণায় সন্তান পিতা-মাতার দিকে তাকানোর কথা নয়;কিন্তু ধাপ্পাবাজ কুচক্রি ধর্ম এই লজ্জা এবং ঘৃনাকে আড়াল করতে পিতৃত্ব-মাতৃত্বকে মহিমান্বিত করার অপকৌশলের আশ্রয় নিতে প্ররোচিত করে।(দৃষ্টান্তস্বরূপ পুত্র-পুত্রবধু বা কন্যা-জামাতার সন্তান জন্মাবার পুর্বেই তাদের সামনেই পিতা-মাতা বা শ্বশুর শাশুড়ির সন্তান প্রসবের মতো মহৎ(!) কর্মটির কথা ভাবুন;কারোরই লজ্জা-ঘৃণার বালাই থাকে না-পুত্রবধূকে শাশুড়ির বা কন্যাকে নিজের সন্তানের বদলে মায়ের সন্তান লালন পালন করতে হয়-এর নাম শ্রেষ্ঠ মানবকূল) ৫) তাই ধর্ম ত্যাগ-রাজনীতি ত্যাগ-সন্তান উৎপাদন ত্যাগই বিরাজমান এবং অনাগত মানবপ্রজাতির পরিত্রাণের উপায়।(অসংখ্য যুক্তি ও বাস্তব দৃষ্টান্ত দিয়ে এ আপাত অস্বাভাবিক বক্তব্য প্রতিষ্ঠাযোগ্য)।
পিতা-মাতা-সন্তান ও মানবপ্রজাতির পরিত্রাণ!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সামু একটি ছোট নৌকা

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়... ...বাকিটুকু পড়ুন
পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ টি বছর পার করলাম

ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।