(রম্য) আক্কেল দাতের প্রতি আকুল আবেদন
০২ রা জুন, ২০১৬ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বরাবর,
আক্কেল দাত,
লেফট-ডাউন মোলার রিজিওন,
মুখগহ্বর।
বিষয়ঃ একক সময়ে আত্মপ্রকাশের জন্য আবেদন।
জনাব,
যথাবিহীত সম্মানপুর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার বাহক মানবশরীর। গত বেশ কয়েক মাস যাবত বিভিন্ন সময়ে আমার মুখের গাম ঠেলে আপনার আত্মপ্রকাশের চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। আপনি উঠবেন তাতে কোন সমস্যা নেই। কিন্তু আপনার মত আক্কেল সম্পন্ন জিনিসের বোঝা প্রয়োজন যে, ব্যাথা নামক একটা ব্যাপার আছে যা মানুষসহ বিভিন্ন প্রাণী খুব ভাল করে অনুভব করতে পারে। আপনি একবারে উঠলে ব্যাথাটা একবারই আমাকে সহ্য করতে হত, কিন্তু একাধিকবার একটু একটু করে উঠার ফলে আমাকে বেশি সময় ধরে ব্যাথা সহ্য করতে হচ্ছে। আর সাথে মাথাব্যাথা, জ্বর, মুখফোলা সহ বিভিন্ন উপসর্গ দেখা দিচ্ছে; যা আমার দৈনন্দিন কাজে বিভিন্নভাবে অনাহূত সমস্যা সৃষ্টি করছে। তাই আপনার একক সময়ে আত্মপ্রকাশ করা একান্ত একান্ত প্রয়োজন।
অতএব, মহোদয় সমীপে একান্ত প্রার্থনা, আপনি একক সময়ে আত্মপ্রকাশ করে আমাকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করবেন।
বিনীত নিবেদক,
আপনার একান্ত অনুগত বাহক,
জুলিয়ান।
সংযুক্তিঃ
১. ডেন্টিস্ট প্রেসক্রিপশন,
২. ঔষধ এর তালিকা।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৬ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।
উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে...
...বাকিটুকু পড়ুন
আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।
শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬

জিম করা কি হারাম?হ্যাঁ, জিম করা হারাম!
যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!
কিন্তু তারপরেও কথা থাকে।
এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!
অর্থাৎ, জিমে গিয়ে শরীর...
...বাকিটুকু পড়ুন
আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি...
...বাকিটুকু পড়ুন