somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেবার এক অপার দৃষ্টান্ত

০২ রা অক্টোবর, ২০১১ বিকাল ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দৈনিক ইত্তেফাকে প্রকাশিত এই সংবাদটি হয়তো সবার ভালো লাগবে। এখানে পুরো সংবাদটি পেস্ট করলাম।



১৮ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা। সারাদেশ এক সাথে কেঁপে ওঠে ভূমিকম্পে। সবাই যার যার মতো করে বেরিয়ে পড়ে রাস্তা অথবা ফাঁকা জায়গায়। অনেকে পড়ছে দোয়া, কেউবা পড়ছে নামাজ, কেউবা দিচ্ছে আজান অন্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মে প্রার্থনায় ব্যস্ত। কেনই বা করবে না! রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। ঠিক সেই সময় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী সুলতানা বেগম তখন পঞ্চগড় সিটি জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারের টেবিলে। যখন সিজারিয়ান অপারেশন চলছে, সেই মুহূর্তে শুরু হয় ভূমিকম্প।
সিজারিয়ান অপারেশনে দায়িত্বপ্রাপ্ত গাইনী বিশেষজ্ঞ সার্জন ডা. কমলাকান্ত বর্মণ, সহকারী ডা. মনসুর আলম ও ডা. আরিফসহ অন্য কর্মচারীরা তখন প্রাণ ভয়ে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে যায়। সেই মুহূর্তে সদ্য অস্ত্রোপচার হওয়া সুলতানা ও তার সন্তানের পাশে সহমর্মিতার হাত বাড়িয়ে দেন সেবিকা আর্জিনা। এ যে ফ্লোরেন্স নাইটিংগেলের সেই সেবাব্রতের বাস্তব রূপ। সেলাই সম্পন্ন না হওয়ায় মানবিক মূল্যবোধে সেই মায়ের পাশে নিজের জীবনের মায়া ত্যাগ করে সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতককে পরম মমতায় বুকে তুলে নেন। প্রসূতির পাশে থেকে সার্বিক দেখভালও করতে থাকেন।

সেবিকা আর্জিনার বাড়ি জেলার সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ডিয়াবাড়ি গ্রামে। পাঁচ বোন আর দুই ভাইয়ের মধ্যে সে দ্বিতীয়। বাবা মারা যাওয়ায় মা ও অপর ২ ভাই-বোন চলে আসে আর্জিনার পরিবারে। স্বামী স্টুডিও ব্যবসায়ী জয়নুল হক। মা ও ভাই-বোনের অর্থনৈতিক ব্যয়ভার বহন ও আর্থিক দৈন্যতার শিকার আর্জিনা পরিবারের সচ্ছলতা আনতে ব্যর্থ হলেও জীবনে সেবাব্রত থেকে কখনো পিছপা হবার নন। ভূমিকম্পের সময় আর্জিনা মৃত্যুর ঝুঁকি নিয়ে দায়িত্ব ও কর্তব্য পালন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় জেলা প্রশাসন স্বীকৃতিস্বরূপ তাঁকে পুরস্কৃত করেছে। আর্জিনার এই সেবাব্রতকে কি আসলে কোনো পুরস্কার দিয়ে স্বীকৃতি দেয়া সম্ভব? সদ্যভূমিষ্ঠ এক মানবসন্তান আর তার গর্ভধারিণী মায়ের জীবন বাঁচানোর দাগিতকে যিনি নিজের জীবনেরও উপরে স্থান দিয়েছেন তাঁকে আসলে জাগতিক পুরস্কারে ভূষিত করে সন্মান প্রদর্শন করা সম্ভব নয়। তাঁর এই দৃষ্টান্ত হূদয়ে ধারণ করে এই নিষ্ঠুর সময়ে তরুণ প্রজন্ম সেবাব্রতে এগিয়ে আসতে পারে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

দৈনিক ইত্তেফাক
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১১ বিকাল ৫:২৮
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×