somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বছরের সেরা প্রেস রিলিজ/:)

১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :







চাঁদের মাঝে সূফী সম্রাট হযরত দেওয়ারবাগী (মাঃ আঃ) হুজুর কেবলার জীবন্ত প্রতিচ্ছবি

চাঁদের মাঝে সূফী সম্রাট হযরত দেওয়ারবাগী (মাঃ আঃ) হুজুর কেবলার জীবন্ত প্রতিচ্ছবি দেখে রাজধানী ঢাকাসহ সারাদেশে কোটি কোটি মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে চাঁদের এ দৃশ্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও দেখা যায়।
খবরে প্রকাশ, শনিবার সূর্যাস্তের পর পূর্বাকাশে চাঁদ পরিপূর্ণভাবে দৃশ্যমান হলে ঢাকার সবুজবাগ-খিলগাও থানা এলাকার কয়েকজন চাঁদের মাঝে সূফী সম্রাট হযরত দেওয়ারবাগী (মাঃ আঃ) হুজুর কেবলার জীবন্ত প্রতিচ্ছবি দেখতে পান। তারা এহেন আশ্চর্যজনক ঘটনা দেখে চীৎকার করে উঠলে বিষয়টি আশপাশের লোকদেরও দৃষ্টিগোচর হয়। সংবাদটি মোবাইল ফোনের মাধ্যমে অতি দ্রুত ঢাকা মহানগরীতে ছড়িয়ে পড়ে। পরে দেশের বিভিন্ন জেলা থেকেও অনুরূপ সংবাদ আসতে থাকে। ক্রমে ক্রমে সংবাদটি সারাদেশে ছড়িয়ে পড়ে। চাঁদের মাঝে হযরত দেওয়ারবাগী (মাঃ আঃ) হুজুর কেবলার ছবি দেখার ঘটনায় সবাই হতবাক হয়ে যান। কোন কোন এলাকায় চাঁদের এ বিস্ময়কর ঘটনা দেখে মসজিদে মসজিদে মাইকিং করে বিষয়টি জনগনকে অবহিত করা হয়। আপামর মানুষ এ ঘটনা দেখে অনেক স্থানে আনন্দ মিছিল বের করে। কোথাও কোথাও মিলাদ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। উৎসুক মানুষেরা সংবাদপত্র ও ইলেকট্রনিক্স মিডিয়ার অফিসে টেলিফোন করে এ ঘটনার কারণ জানতে চান।
রাত গভীর হওয়ার সাথে সাথে ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, সৌদী আরব, কুয়েত, ওমান, আবুধাবি, দুবাই, সারজাহ, সাইপ্রাস, যুক্তরাজ্য, সুইডেন, স্পেন, ফ্রান্স, ইতালিসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে চাঁদের ঐ দৃশ্য দেখার সংবাদ পাওয়া যায়। আজ রোববার (বাংলাদেশ সময় সকাল ১০টায়) আমেরিকার সময় রাত ৯টায় সে দেশের আকাশের চাঁদের অনুরূপ দৃশ্য দেখার সংবাদ পাওয়া যায়।


সংবাদ প্রেরক
এম এ করিম


(পত্রিকা অফিসে প্রতিদিন শত শত প্রেস রিলিজ আসে। সামান্যই ছাপা হয়, বেশিরভাগ চলে যায় ঝুড়িতে। তবে এই প্রেস রিলিজটা ব্লগে দেওয়ার লোভ সামলানো গেলো না)
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩০
৮২টি মন্তব্য ১১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খাদ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসনের বিরুদ্ধে মামলা করা উচিৎ

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে মে, ২০২৬ সকাল ৯:৩৫

এই সংবাদ কি সরকার দেখেনা?
অথচ ১৩সালের দিকে ইউরোপে বাংলাদেশ চিংড়ি পাঠাতো। সেখানে হালকা শিসা থাকায় আর কোন প্রকার মাছ ওই দেশে আর নেয়না। সমস্ত চুক্তি বাতিল।

অনেক দেশ আছে যেখানে খাদ্যে... ...বাকিটুকু পড়ুন

দলি, শাপলা শালুক শতদল এসো রাঙায়ে তোমার পদতল.........

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৯ শে মে, ২০২৬ দুপুর ২:২৫


পুকুরের টলটলে জলে যখন বড় বড় লাল শাপলা ফুটে থাকে, তখন সেটি দেখতে এতোটাই সুন্দর লাগেযে তাতে মন উদাস হয়ে যায়। মন চায় জলে নেমে তুলে নিয়ে আসি কয়েকটি। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

UAE প্রতিষ্ঠানকে বর্জন করা হোক.....

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে মে, ২০২৬ রাত ৮:৪৩

চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনা নিয়ে বর্তমানে UAE এর DP WOARLD এবং KSA এর RSGT এর মধ্যে প্রতিযোগিতা চলছে। তবে দেশীয় প্রতিষ্ঠান MGH GROUP উল্লেখ্য দুইটি বিদেশী প্রতিষ্ঠানের চাইতে বেশি... ...বাকিটুকু পড়ুন

দোসর

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মে, ২০২৬ রাত ২:২৮


গত কয়েক দিনে ঘটে গেল বিচিত্র সব ঘটনা। কারিনা কায়সারের মৃত্যুর পর এনসিপির স্লোগান দিয়ে রাজপথ কাঁপানো আমার দৃষ্টিতে বিচিত্র ঘটনাই বটে। তবে আরও বিচিত্র লেগেছে ডেইলি স্টারের হাম... ...বাকিটুকু পড়ুন

কুয়াশাঘেরা সেনানিবাস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২০ শে মে, ২০২৬ সকাল ৮:৫১

কুমিল্লা পিবিআই জোনাল অফিসের জানালা দিয়ে বাইরে তাকালে শুধু ধূসর কুয়াশা চোখে পড়ে। ২০১৬ সালের সেই কালভৈরব রাতের পর থেকে এই শহর কতবার ঋতু বদলেছে, কিন্তু ময়নামতির বাতাস থেকে এখনো... ...বাকিটুকু পড়ুন

×