somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আব্দুর নুর তুষার,এই বিবেক নিয়ে গলাবাজি করেন?

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.আজকের বিনোদন পাতা খুলতেই দেখি মুখ আলো করে দাঁড়িয়ে আছেন প্রখ্যাত বিতার্কিক আব্দুর নুর তুষার।উপলক্ষ আর কিছু নয়,তিনি 'গর্ব' নামের একটা রিয়েলিটি শো এর বিচারক হিসেবে নাম লিখিয়েছেন।এই শোতে কেবল পোশাক শিল্পের সাথে জড়িতরাই অংশগ্রহণ করতে পারবেন।বিজয়ী পাবেন ১০ লক্ষ টাকা!দেশের নিচের তলায় বসবাসকারী মানুষগুলোর জন্য অনেক বড় অঙ্কের একটা টাকা।কিন্তু টাকাটা দিবে কে?দেশের 'গর্ব' বিজিএমইএ।যারা এক লাখ কিংবা মতান্তরে ২০ হাজার টাকা দিয়ে জীবন্ত মানুষ পুড়িয়ে মারার এক্সপেরিয়েন্স করতে পারে!তারা এমনই ক্ষমতাশালী যে খাল আটকে সেটার উপরে বহুতল ভবন বানাতে পারেন!কেউ তাদের টিকি পর্যন্ত ছুঁতে পারেনা।প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় মন্ত্রী সবাই যোগ দেন তাদের বার্ষিক সভায়! ঈদের আগে শ্রমিকের বেতন-বোনাসের টাকা আটকে রেখে সেই টাকায় ঈদের পরে পরিবার পরিজন নিয়ে ব্যাঙ্কক-গোয়া-পাতোয়াতে হলিডে উদাযপন করতে যেতে পারার মত 'মহৎ হৃদয়' কেবল বিজিএমইএর সভ্যদেরই থাকে !আব্দুর নুর তুষারএর মত'জাতির চেরাগ'রা যখন বড় বড় বুলি কপচে বিজিএমইএ'র কাঁথার নিচে ঢুকেন,তখন আসলেই মনে হয়- স্বাধীনতার পরে এখন সবচাইতে বড় গালি "তুই বুদ্ধিজীবী"!!!
২.অনুকরণের ছোঁয়া থাকে বলেই হয়তো বাংলাদেশী রিয়েলিটি শো গুলো ওইভাবে দর্শকের মন জয় করতে পারে না।এক এপিসোড দেখার পরে দর্শক আরেক এপিসোড দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকে না।নারীদেহ দেখে এখন আর পোষাচ্ছে না বলেই হয়তো পুরুষদের রিয়েলিটি শো শুরু হয়েছে। ফেয়ার এন্ড হ্যান্ডসাম প্রেজেন্টস আল্টিমেট ম্যান।পাওয়ারড বাই-বাংলাদেশ নেভি!একটু নড়েচড়ে বসতে হয় বটে!সাধারণত এইসব রিয়েলিটি শোতে কর্পোরেটদের হাঁকডাক বেশি থাকে।সেখানে বাংলাদেশ নেভি কেন?নেভি তো ইমেজ সংকটে ভুগছে না।তাদের পাবলিসিটির ও প্রয়োজন নেই। এই রিয়েলিটি শোর স্পন্সর বাবদ যে টাকা খরচ হবে,সে টাকা কি আমাদের দেওয়া ট্যাক্সের টাকা থেকেই খরচ করা হবে?যদি টাকা দেওয়া খরচ করা নাও হয়,তাহলে নেভি কি লজিস্টিক সাপোর্ট দিচ্ছে?দেশ রক্ষার কাজ ফেলে নোংরা একটা রিয়েলিটি শোর লজিস্টিক সাপোর্ট দিলে নেভির কি লাভ?কে দিবে এইসব উত্তর?
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×