somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

থাবা বাবার নির্মম মৃত্যুতে যা ভাবছি

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.অনলাইনে ঘুরাঘুরির শুরুর দিকের কথা।কেন জানি মনে হত,বাংলাদেশী অনলাইন জগতটা শুধু নাস্তিকতা-আস্তিকতা নিয়ে যুক্তি-তর্কের জায়গা।কয়েকদিন যেতেই এইসব জায়গায় যাওয়া বন্ধ করে দিতে হল।কারণ,আর কিছুই না-নিজের জ্ঞানের সীমাবদ্ধতা!সবারটাই ঠিক মনে হয়।নিজের বিশ্বাসের জায়গায় আঘাত লাগার যোগাড়!তাছাড়া এই সব যুক্তি তর্কে উভয় পক্ষের সহনশীলতার যথেষ্ট অভাব থাকে।হয়তো আলাপ কিছুদুর এগুবার পর গালিগালাজ-ব্যক্তিগত আক্রমণ শুরু হয়।এর মধ্যে নাস্তিক পক্ষ নিজেদের মুক্তমনা ও প্রগতিশীল কিংবা মৌলবাদ-সাম্প্রদায়িকতা বিরোধী বলে দাবি করলেও এদের মধ্যে পরমতের প্রতি শ্রদ্ধার ব্যাপারটা নেই বললেই চলে।এদের অধিকাংশই শুধু বিরোধিতার খাতিরে তর্ক করে।মৌলবাদ ও ধর্মকে এক কাতারে দাঁড় করিয়ে নির্বিচারে কুৎসিত আক্রমণ করে।অথচ এই ফেসবুকেই আমার অনেক বন্ধু আছেন যারা কিনা ধর্মে বিশ্বাসী হলেও মৌলবাদ কিংবা প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে খড়গহস্ত।এতে করে তাদের বিশ্বাসের জায়গায় কোন ঘাটতি হয়েছে বলে মনে হয় না।
২.কখনো সখনো টিকার মারফত কিংবা কোন বন্ধুর স্ট্যাটাসের সূত্রে 'থাবা বাবা'র মন্তব্য দেখার সুযোগ হয়েছে।পরবর্তীতে তার ওয়ালে কিংবা ব্লগে যেসব লেখালেখি দেখছি সেগুলো সত্যিই এতটা কুরুচিপূর্ণ যে দ্বিতীয়বার আর চোখ বুলাতে ইচ্ছা করে না।অবশ্য তার সাথে আমার একটা জায়গাতেই মতের মিল ছিল সেটা হচ্ছে জামাত-শিবিরের বিরোধিতা।কিন্তু তাই বলে হত্যা?এ কোন অবার্চীন?যদিও সবার আঙ্গুল জায়গা বরাবর কিন্তু আমি নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে চাই না।শাহবাগ আন্দোলনে যুক্ত হওয়ার কারণে যদি হয় এই নির্মম পরিণতি, তাহলে সামনে সমূহ বিপদ অপেক্ষা করছে বলেই মনে হয়।কারণ,থাবা বাবার চাইতেও অনেক গুণ বেশি শক্তিশালী ব্লগার এই আন্দোলনের সাথে যুক্ত আছেন।এদের যে কারো উপর এহেন আক্রমণ মানে আমাদের সকলের চিন্তা ও ন্যায়-বিবেকের উপর আক্রমণ।আর,যদি তার বিশ্বাস কিংবা দর্শনের উপর লেখালেখির কারণে এই আক্রমণ হয় তবে সেখানেও আশংকার কারণ আছে।প্রতি সরকারের আমলেই 'দেশে বাক স্বাধীনতা নেই' বলে চিৎকার-চেঁচামেচি করা লোকের অভাব হয় না।তার উপর এমন ভিন্নমতালম্বী কারো উপর আক্রমণ মানে দেশের ইমেজ চ্যালেঞ্জের মুখে পড়া। বাংলাদেশি মিডিয়ায় মতপ্রকাশের স্বাধীনতা নেই-এমন হুজুগ সারা দুনিয়াব্যাপী ছড়িয়ে দেওয়া এজেন্টের অভাব আছে বলে মনে হয় না।আসিফ মহিউদ্দিনের উপর আক্রমণের পরেও সেই হামলার প্রতিবাদ করেছি এবং বলেছি মজলুমের প্রতি সহমর্মিতা আমি আমার ধর্ম থেকেই শিখেছি।আজও একই কথা বলি।১৮০ ডিগ্রি মতপার্থক্য থাকলেও একজন সহব্লগার হিসেবে তার হত্যার বিচার দাবি করি।
৩.আজ বাদ আসর শাহবাগে ব্লগার রাজিবের জানাজা হবে বলে খবরে প্রকাশ।ধারণা করছি কম-বেশি হাজার পঞ্চাশেক মানুষ এই জানাজায় অংশ নিবেন।অনেক মুমিন বান্দার জানাজাতেও হয়তো এত মানুষ হয় না।কে জানে,এইটাও হয়তো অন্তর্যামীর বিচিত্র ইচ্ছা। পরম করুনাময় আল্লাহর কাছে প্রার্থনা করি,আল্লাহ যেন তার জীবদ্দশার সব ধৃষ্টতা ক্ষমা করে দেন এবং এমন অন্য অনেককে সঠিক পথে ফিরিয়ে আনেন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×