সিগারেট সংক্রান্ত প্রশ্নগুলোর মধ্যে সব চেয়ে বেশি শুনেছি-"ভাই সিগারেট চলবে নাকি?"
সিগারেট জিনিসটা যে কতটা জঘন্য তা লিখে প্রকাশ করতে পারবো না।
যাদের কাছেই উক্ত প্রশ্নটি শুনেছি সবাইকে হাসি মুখেই উত্তর দিয়েছি-"ভাই, এই বস্তু আমি কোন দিন স্পর্শ করবো না,আমাকেও স্পর্শ করতে দিবো না"
অনেককেই বলতে শুনেছি-হতাসায় থাকলে,কোন কাজে চরম ভাবে ব্যর্থ হলে,প্রমে ধোকা খেলে মানুষ সিগারেট ধরে,ধুম পানের মাধ্যমে নিজেকে রিফ্রেস করে বা সব কিছু থেকে নিজেকে ভুলিয়ে রাখার চেষ্টা করে।
শুধু তাই নয়,ধুম পান করলে নাকি মস্তিস্কের দুশ্চিন্তা অনেকটাই হ্রাস পায় এমনটাও বলতে শুনেছি অনেকের কাছ থেকে।
সিগারেট আসলেই যে তুচ্ছ পোড়া ছাই আর দুর্গন্ধযুক্ত ধোয়া ছাড়া আর কিছুই নয় তা ধুমপায়ি মানুষগুলো মানতে চায়না।
পাগল নাকি নিজের বুঝ বুঝে।
কিন্তু ধুমপায়ি বুদ্ধিমান মানুষগুলো নিজের ক্ষতিটা কেনইবা বুঝতে চায়না সেটাই আমার বুঝে আসেনা।
ভাই,বন্ধু ও কাছের মানুষগুলোর প্রতি অনুরোধ করে বলছি,ধুমপানের অভ্যাস থাকলে ধীরে ধীরে ত্যাগ করুন।
একটা বার চিন্তা করুন,যে ঠোটে আজ সিগারেট লাগাচ্ছেন,সেই ঠোটে আদরের সন্তানকে আদরের উদ্দেশ্যে চুমু কিভাবে খাবেন?
আজ আপনি সিংগেল হতে পারেন।কোন না কোন দিন কোন সন্তানের পিতা হবেন।
একটা বার কি ভেবেছেন-"আমার আদরের শিশুটি সিগারেটের বিকট গন্ধ সইতে পারবে কি?"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



