somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরুষদের সুস্থ্য থাকার ৯ টি লক্ষণ…

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিজ্ঞান আর মেডিকাল সায়েন্সের অগ্রগতির সাথে সাথে আমাদের অনেকের মধ্যেই স্বাস্থ্য সচেতনতাটা আগের চেয়ে বেড়েছে। তবে একজন পুরুষ স্বাস্থ্যবান কিনা এটা শুধুমাত্র তার মাস্কুলারিটির উপর নির্ভর করেনা। এটা শরীরের ভেতরের আরো অনেক কিছুর উপর নির্ভর করে থাকে। ডাক্তারের কাছে না যেয়েও কিছু লক্ষন দেখে আপনি কিছুটা ধারনা করতে পারবেন , আপনার শরীর এখন কোন অবস্থায় আছে।

১. সাধারন অবস্থায় আপনার হার্ট রেট ৭০ এর কাছাকাছি -

প্রথমত যেটা দেখতে পারেন, সেটা হচ্ছে আপনার সাধারন অবস্থায় হার্ট রেট। আইডিয়ালী কোন পরিশ্রম না করে, চা কফি না খেয়ে, আপনার হার্ট রেট থাকা উচিৎ ৭০ বা তার নিচে। যদি এটা এর চেয়ে বেশি হয়ে থাকে, তাহলে হয়তো সময় এসেছে কিছু কার্ডিও বা ফিটনেস বাড়ানোর ব্যায়াম করার জন্য যেটা আপনার হার্ট কে আরো শক্তিশালী এবং কার্যকরী করবে।

২. আপনার নখ হবে শক্ত এবং কিছুটা গোলাপী রঙের - নখ কে আমরা সাধারনত খুব একটা পাত্তা দেইনা, কিন্তু এটা দেখেও আপনার স্বাস্থ্যের বর্তমান অবস্থা সম্বন্ধে একটা আইডিয়া নেয়া যায়। আইডিয়ালী, আপনার নখ হওয়া উচিৎ, শক্ত, গোলাপী, সারফেস হবে স্মুথ। নখে যদি সাদা সাদা দাগ থাকে এটা শরীরের মেটাবলিক সমস্যা, বা ডায়াবেটিস এর পুর্ব লক্ষন হিসেবে দেখা হয়। যদি নখ হলুদাভ হয়, শ্বাসতন্ত্রের কোন অসুখ থাকতে পারে, কাজেই সতর্ক হোন।

৩. আপনার ইউরিন এর রঙ Straw বা খড়ের রঙ এর মত - আপনার ইউরিন এর রঙ, আপনি ভালভাবে হাইড্রেটেড কিনা এটা বুঝবার জন্য একটা চমৎকার উপায়। আপনার ইউরিন যদি হলুদ রঙ এর হয়ে থাকে, এটা বুঝায় আপনি যথাযথ পরিমান ফ্লুইড নিচ্ছেন না। এটা ছাড়াও আপনি যদি ইউরিন এ কোন রঙ পরিবর্তন লক্ষ করেন, কিছু সময় ধরে, অথবা লালচে, বা রক্ত আছে এরকম মনে হয়, তাড়াতাড়ি আপনার একজন ডাক্তারের সাথে দেখা করা উচিৎ।

৪. আপনার ২০ টি পুশ আপ করতে পারা উচিৎ -

আপনার শরীর এইমুহুর্তে কতটুকু সমর্থ, এটা বুঝবার একটা চমৎকার উপায় হচ্ছে, আপনি কোন রকম রেস্ট না নিয়ে, প্রোপারলী ২০টা পুশ আপ করতে পারেন কিনা, যদি না পারেন, তাহলে সময় এসেছে, আপনার শরীরের শক্তি এবং স্ট্যামিনা বৃদ্ধির জন্য ব্যয়াম শুরু করার।

৫. আপনি ১৫ মিনিটের নিচে এক মাইল দৌড়াতে পারেন -

আপনার কার্ডিওভাস্কুলার ফিটনেস এখন কি অবস্থায় আছে, তা বুঝবার একটা ভাল রাস্তা, আপনি ১৫ মিনিটের মধ্যে এক মাইল দৌড়ে আসতে পারেন কিনা। যত কম সময়ে এবং যত হার্ট রেট না বাড়িয়ে আপনি এটা করতে পারবেন, আপনার শরীর ততটাই ফিট।

৬. আপনার বাথরুম প্রতিদিন একই সময়ে হয় -

একটা সুস্থ, এবং কার্যকরী দেহে, বাথরুম প্রতিদিন হওয়া উচিৎ, এবং সেটা কম বেশি একই সময়ে হওয়া উচিৎ। যদি প্রতিদিন না হয়, অথবা নিয়মিতই পাতলা বা শক্ত হয়, লক্ষন খুব একটা ভাল নয়। সময় এসেছে আপনার খাদ্যাভ্যাস পাল্টানোর, পরিমিত ফাইবার নিচ্ছেন কিনা এটা খেয়াল করুন, তাতেও যদি কিছু না হয়, ডাক্তারের পরামর্শ নিন।

৭. অ্যালার্ম ছাড়াই আপনি প্রতিদিন সকালে কম বেশি একই সময়ে উঠতে পারেন -

পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম শরীরের জন্য খুব-ই ভাইটাল। ঘুম না হওয়া, শুধুমাত্র আপনার শরীর কে ফ্যাটিগ ই করবেনা, এটা স্ট্রোক, ওবেসিটি, হার্ট ডিজিজ এরও রিস্ক ফ্যাক্টর। আপনার শরীর যদি পর্যাপ্ত বিশ্রাম পায়, শরীরের ভিতরের রিদম ঠিক ভাবেই চলার কথা, এবং সে ক্ষেত্রে কোন এলার্ম ছাড়াই, সকালে একটা নির্দিষ্ট সময়ে উঠতে আপনার সমস্যা হবার কথা নয়। এলার্ম ছাড়া কোন ভাবেই যদি উঠতে না পারেন, তাহলে সময় এসেছে, ঘুমের সময়টা কিছুটা এগিয়ে আনার। ছুটির দিনে বেশি ঘুমিয়ে পুষিয়ে দেওয়াটা শরীরের জন্য মোটেই স্মার্ট কোন পছন্দ নয়।

৮. আপনার ওজন আপনার আদর্শ ওজনের ৫ কেজির আশেপাশে -

আপনার ওভার অল স্বাস্থ্যের অবস্থা বুঝবার জন্য খুব ভাল একটা উপায় হচ্ছে আপনার ওজন। আপনার বি এম আই চেক করে আপনি আন্ডারওয়েট না নর্মাল, না ওবেস বা অভারওয়েট কিনা দেখে নিতে পারেন। আপনার শরীরে ফ্যাট কিরকম সেটা সম্বন্ধেও আইডিয়া থাকা উচিৎ। দুটা মিলিয়ে শরীরের অবস্থাটা বুঝতে পারবেন। ৪০ এর নিচে একজন পুরুষের বডি ফ্যাট থাকা উচিৎ ৮-১৯%। এর উপরে বয়স হলে ১১-২২%।

৯. ভারী কাজ বা ব্যায়াম বা দৌড়াদৌড়ি’র পর আপনার হার্ট রেট ৫ মিনিটের মধ্যে সাধারনে নেমে আসবে -

এটা দিয়েও সহজে বুঝতে পারবেন আপনার হার্ট কি অবস্থায় আছে। স্পেশালী ভারী ব্যায়াম বা কার্ডিও করবার পর আপনার হার্ট রেট যত তাড়াতাড়ি কমে আসবে, আপনি ততটাই স্বাস্থ্যবান।

কাজেই একটু সময় নিয়ে দেখে নিতে পারেন এই ব্যাপারগুলো, এবং কোন ডাক্তারের কাছে না গিয়েই নিজেই অনেকটা এসেস করতে পারবেন আপনার শরীর এখন কি অবস্থায় আছে, এবং শরীরের যত্ন নেবার সময় এসেছে কিনা।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×