somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আমি দেলোয়ার
অনুভূতিকে অনুভব করার জন্য কাউকে চোখে দেখা বা তার কথা কানে শোনা বা পরিচয়ের প্রয়োজন পরে না। একজন লেখক তার অনুভূতি লেখার মাধ্যমেই প্রকাশ করে থাকে যা যে কোন অনুভুতিশীল ব্যাক্তির অনুভব করার জন্য যথেষ্ট

যাদু

০৪ ঠা জুন, ২০১৬ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যাদু হল এমন কোন বিষয় যা মানুষকে আকৃষ্ট করে। যা মানুষকে বোঝায় যা সে দেখছে বা শুনছে তা সঠিক। যা মানুষের অন্তরকে কেড়ে নিতে পারে। যা মানুষের অন্তরে কোন কিছুর প্রতি বিশ্বাস স্থাপন করাতে পারে। যা মানুষের চিন্তা, ভাবনা, চেতনা, কথা, কর্ম বাহ্যিক-অভ্যন্তরীণ এ দুই বিষয়েই নিজ প্রভাব বিস্তার করতে সক্ষম। এটাই হল যাদু। আর যে যাদু করে তাকে বলে যাদুকর।

কবি বা লেখককেও যাদুকর বলা যেতে পারে। তারা হলেন একধরনের যাদুকর। এই কারণেই পাঠকরা তাদের লেখার মায়ায় জরিয়ে পড়ে। বলতে গেলে একপ্রকার সম্মোহিত হয়ে পড়ে তারা। সুন্দর সুন্দর লেখার মাঝে তারা হারিয়ে যায়। কাল্পনিক হোক বা বাস্তব, লেখার প্রতি তারা মন্ত্রমুগ্ধ হয় যেমনটা হয়েছিল হ্যামিলিয়নের বাঁশি-ওয়ালার সেই বাঁশির সুরে হ্যামিলিয়নের ছেলে মেয়েরা। তাদের লেখাগুলো পাঠকের মস্তিষ্কে প্রবেশ করে এবং তাদেরকে বিশ্বাস করায় যা ঐ লেখার মধ্যে ছিল। যার অক্ষর জ্ঞান যত বেশী পাঠকের উপর তার প্রভাব তত বেশী ফলে। পাঠক একসময় বিশ্বাস করতে শুরু করে এই লেখাটাই তার জীবনের একটি অংশ। তখন সে কল্পনা করতে থাকে। ঐ লেখার মাঝে নিজের কোন এক চরিত্রকে খুঁজে পায়। নিজেকে ভাবতে থাকে সে রকম করে। লেখক তখন সক্ষম হয় পাঠকের অন্তরে প্রবেশ করতে। পাঠক তখন জাদুমন্ত্রে সম্মোহিত একজন।

দুইজন কবি বা লেখকের উদাহরণ দিতে চাই এখানে। কাজী নজরুল ইসলাম যাকে বিদ্রোহী কবি বলা হয়। তিনি লেখার এই যাদুকে আয়ত্ত করতে পেরেছিলেন। তার লেখা কবিতা, গল্প এখনো মানুষকে মন্ত্রমুগ্ধ করে। এখনো তার কবিতাগুলো পড়লে শীতল হয়ে যাওয়া রক্ত গরম হয়ে ওঠে। বাংলাদেশের আরেকজন লেখক যাকে বলা হয় নন্দিত কথা সাহিত্যিক। তিনি হলেন হুমায়ূন আহমেদ। তার সৃষ্টি হিমু বাস্তব কেউ না হলেও তা এখনো পাঠকের মনে জায়গা করে রয়েছে। নিজেকে হিমু ভাবে বা হিমুর চরিত্রকে নিজের সাথে মিলিয়ে নিয়েছে এমন পাঠক অনেকেই আছে। এইগুলো যাদুকরের যাদু ছাড়া আর কি!

পরিশেষে বলতে চাই, লেখার এই যাদু যতটা মঙ্গলজনক তততাই বিপদজনক। কারণ এই যাদু, লেখক কতটা সঠিক এবং কতটা ভুল তার উপর বিবেচনা করেই মঙ্গল অথবা অমঙ্গল ডেকে আনে। লেখার যাদু জানে এমন কেউ সহজেই পাঠকের মস্তিকে প্রবেশ করতে পারে এবং পাঠককে তাই চিন্তা বা বিশ্বাস করাতে পারে যা সে করাতে চায়।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১:৩৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×