somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুরে এলাম সবুজ স্নিগ্ধ শ্রীমঙ্গল

২০ শে মে, ২০১৭ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগে জন্মদিন আসলে খুব ভালো লাগত। এক মাস আগে থেকে অপেক্ষায় থাকতাম জন্মদিনের জন্য। কারন আমার জন্মদিনের সময়ই আমার প্রিয় ফল লিচু পাওয়া যেত, যা আব্বু জন্মদিনের দিন আনবেই আমার জন্য। লিস্ট বানাতাম এক মাস আগে থেকে কি কি চাওয়া যায় আব্বু আম্মুর কাছ থেকে। আব্বু আম্মু তাদের সাধ্যমত আমার স্বাধ পূর্ণ করতেন। এখন ভাবলে হাসি পায়। একবার অপেক্ষায় ছিলাম সানগ্লাস চাইবো বলে, আরেকবার স্কিন কালারের মোজা :P

এখন জন্মদিন আসলে মন খারাপ হয়। মনে হয় জীবন থেকে আরও একটি বছর চলে গেল। আর তার চেয়ে বেশী খারাপ লাগে আম্মু আব্বুর সাথে দেখা করতে যেতে পারিনা বলে। গতবছর পেরেছিলাম, হাফ অফিস করে বের হয়ে গিয়েছিলাম। নিজের মত করে সারাদিন কাটিয়েছি, এক ফাঁকে আম্মুর সাথেও দেখা করে এসেছিলাম। এবার বাসার সমস্যার কারনে ছুটি নিতে হল বাধ্য হয়ে। এবারের জন্মদিন ছিল বৃহস্পতিবারে, ছুটি নিলাম রবিবারের ও। ব্যস টানা ৪ দিন ছুটি পাওয়া আমাদের মত চাকরিজীবীদের কাছে ঈদের ছুটির মত। রান্না বান্নার ঝামেলা থেকে মুক্তি পেতে, জন্মদিন আর ঈদের ছুটি উপভোগ করতে চলে গেলাম আমার খুব প্রিয় জায়গা শ্রীমঙ্গল। প্রিয় দুটি কারনে। প্রথম কারন হল এত সবুজ আর সবুজ চারিদিকে যে এমনিতেই মন ভালো হয়ে যায়। আরেকটি কারন হল আমি প্রথম শ্রীমঙ্গল যাই আমার বিয়ের কিছুদিন পর আমার জামাইয়ের সাথে। কিছুটা হানিমুন হানিমুন ভাব ছিল তাই ;)

বুধবার অফিস থেকে বাসায় গিয়ে ডিসিশন নেই বেড়াতে যাবো। সন্ধ্যায় নেট ঘেঁটে ফোন দিলাম নিসর্গ নীরব ইকো রিসোর্ট এর নাম্বারে। ওরা জানালো রুম খালি আছে। তৎক্ষণাৎ কনফার্ম করলাম আমরা পরদিন আসছি। দুদিনের জন্য রুম লাগবে। পরদিন বাক্স পেটরা গুছিয়ে ছোটজনকে খাইয়ে নিজেরা খেয়ে বের হতে হতে সকাল ১০ টা বেজে গেলো। শ্রীমঙ্গল পৌঁছাতে পৌঁছাতে বেজে যায় সাড়ে ৩টা। পেটে খুদা আর ভ্রমণের ক্লান্তি নিমিষেই দূর হয়ে গেলো যখন নিসর্গ নিরবের নিজস্ব গন্ডীতে পৌঁছালাম।



রুমে ঢুকে রুম দেখেও মন ভরে গেলো। আমাদের ৪ জনের জন্য যথেষ্ট। একটু ফ্রেশ হয়ে খেতে চলে গেলাম। একদম ঘরোয়া পরিবেশে নিজের বাসার ডাইনিং এর মত আমেজ নিয়ে খাওয়া সেরে নিলাম। তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বের হয়ে গেলাম আমাদের পুরনো স্মৃতিকে ঝালাই করতে। ২০০৯ এ বেড়াতে গিয়ে যে যে জায়গায় গিয়েছিলাম যে যে রাস্তায় গিয়ে সবুজের সমারোহ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম সেই একই পথ ধরে যাওয়া শুরু করলাম। পুরনো ভাললাগাকে আবার অনুভব করলাম। যদিও অনেক অনেক পার্থক্য ছিল। ২০০৯ এ ছিলাম শুধু দুজনে আর এবার ৪ জন, সাথে ড্রাইভার ও। সেবার ছিলাম সব দায়িত্ব মুক্ত নির্ভার আমরা। এবার দুই সন্তানের দায়িত্ব মাথায়। প্রচণ্ড গরমে নিজেদের অবস্থা কাহিল হবার জোগাড় তার মধ্যে বাচ্চাদের কথাও ভাবা লাগছিল। তবুও ভালো লাগছিলো।

২০০৯ এ বেড়াতে গিয়ে পেছনের এই রিসোর্টটিতে ছিলাম। এখনো একই রকম আছে।



৮ বছর আগে যে রাস্তায় দাঁড়িয়ে আমি, ৮ বছর পর সেই একই রাস্তায় দাঁড়িয়ে আমার কন্যারা




অন্যরকম ভালো লাগা কাজ করছিলো।

সেদিন আরো কিছুক্ষণ ঘুরে রুমে চলে গিয়েছিলাম। সারাদিনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়িই। পরদিন বড় কন্যা সকাল ৬টায় জেগে বসে আছে, আর জেগে উঠার পর সে কিছুতেই আর রুমে থাকবেনা। মা মেয়েতে বের হয়ে পড়লাম পুরো রিসোর্ট টি ঘুরে দেখার জন্য ও ফটো সেশন করার জন্য। কিছু ছবি শেয়ার করছি।

প্রবেশ পথেই অভিবাদন জানায় এই গন্ধরাজের গাছটি।



ইকো কটেজ। গরমের ভয়ে এখানে থাকা হয়নি। কিন্তু ভালো লেগেছে খুব। শীতকালে কখনো গেলে অবশ্যই থাকবো এখানে



হ্যামক বিলাশ




মূল ভবন



সবুজ অঙ্গন ও আরেকটি কটেজ



নাম না জানা দুটি ফুল




ছিল প্রিয় বেলী ফুলও



আর্টিফিশিয়াল কিছুর পরিবর্তে এমন প্রাকৃতিক সৌন্দর্য্যই আমার বেশী ভালো লাগে।



আবারও সেই লজ্জাবতি যা দেখে কন্যা আমার বড়ই আনন্দিত হয়।




মুগ্ধতা....



নিজের ভালোলাগাটুকু শেয়ার করতেই এই পোস্টে রিসোর্টের কিছু ছবি দিলাম, কোন রকম প্রচার বা প্রচারণার উদ্দেশ্যে এখানে ছবিগুলো শেয়ার করা হয়নি। মডুরা রাগ করবেন না যেন। আর সবাই তো আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেনই তাই অগ্রিম ধন্যবাদ দিয়ে যাচ্ছি। আমার জন্মদিন ছিলো ৪ঠা মে :)
ভালো থাকুন সবাই।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৭ বিকাল ৫:৩১
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ ও তার রাজনীতির চারটি ভিত্তি, অচিরে পঞ্চম ভিত্তি তৈরি হবে।

লিখেছেন নূর আলম হিরণ, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯০

লিখেছেন রাজীব নুর, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯



আমাদের ছোট্র বাংলাদেশে অনেক কিছু ঘটে।
সেই বিষয় গুলো পত্রিকায় আসে না। ফেসবুকেও আসে না। অতি তুচ্ছ বিষয় নিয়ে মানুষ মাতামাতি করে না। কিন্তু তুচ্ছ বিষয় গুলো আমার ভালো... ...বাকিটুকু পড়ুন

সনদ জালিয়াতি

লিখেছেন ঢাকার লোক, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫২


গতকাল দুটো সংবাদ চোখে পড়লো যার মূল কথা সনদ জালিয়াতি ! একটা খবরে জানা যায় ৪ জন ইউনিয়ন চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে জাল জন্ম মৃত্যু সনদ দেয়ার জন্য, আরেকটি খবরে... ...বাকিটুকু পড়ুন

কঠিন বুদ্ধিজীবী

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা মে, ২০২৬ রাত ৮:৪৪




বুদ্ধিজীবী হওয়া এখন খুব কঠিন কিছু না- শুধু একটু সুন্দর করে কথা বলতে পারলেই হলো। মাথার ভেতর কিছু আছে কি নেই, সেটা বড় বিষয় না; আসল বিষয় হলো,... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭


বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

×