বাংলা সিরিয়াল
ভূমিকা : সিরিয়াল বলতে বুঝি আমাদের দেখা বাংলা নাটক গুলো থেকে অনেক বড় কাহিনি যা উদ্ভট , আলিফ লায়লার এক হাজার এক রাতের কাহিনি যার কাছে কিছুই না । যার মধ্যে প্রেম -অপ্রেম ,পরকীয়া ,পারিবারিক কলহ,রেষারেষি (বেশির ভাগ ক্ষেত্রেই ) , অযথা কাহিনি প্যাচানো , হাস্যরস ,প্যাচের পর প্যাচ ইত্যাদি ইত্যাদি। ৩০ মিনিট সময়ের মধ্যে ২০ মিনিট দেখায় মেগাসিরিয়াল আর ১০ মিনিট বিজ্ঞাপন । সুতরাং বলা যায় যে , সিরিয়ালের মধ্যে সবকিছুই আপেক্ষিক ,এটি ধ্রুবক বলে কিছুই রাখল না ।
প্রকারভেদ : প্রকার ভেদের দিক দিয়ে সিরিয়ালকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় -
১)প্যাচ খেলা টাইপ
২)হাস্যরস টাইপ ।
এই দুই এর মধ্যে প্যাচ খেলা টাইপ সিরিয়ালই বেশি । প্রধান দুই টিভি চ্যানেলের মাঝে স্টার জলসাই বেশি জনপ্রিয় । দ্বিতীয়তে আছে জি বাংলা ।
স্টার জলসার প্যাচ খেলা টাইপ সিরিয়ালের মাঝে উল্লেকযোগ্য হচ্ছে - বধুবরণ ,টাপুর -টুপুর ,জল নূপুর ,মা উল্লেখযোগ্য । জি বাংলার মধ্যে অগ্নিপরীক্ষা ,রাশি ,কেয়া পাতার নৌকো বিশেষভাবে উল্লেখযোগ্য ।
হাস্যরস সিরিয়ালের মাঝে জি বাংলার বয়েই গেলো ছাড়া আর দেখছি না ।
বর্ণনা ও জনপ্রিয়তা : সিরিয়ালের পুরু বর্ণনা দেওয়া সম্ভব না । এটা হয় ইলাস্টিকের মত । যত টানবেন তত লম্বা হবে । তবু কিছু কিছু বর্ননা দেওয়া যাক :
অগ্নিপরীক্ষা :: প্যাচ আর কুটিলতা ভরা পুরু সিরিয়ালটি । সিরিয়ালের একসময়কার মূল চরিত্র অপর্ণার জীবনে ছিল কষ্ট ,তার পর্যায়ক্রমে অপর্ণার মেয়ে আয়শীর জীবনেও রয়েছে কষ্ট । প্রেম ,কুটিলতা আর পরকীয়ায় ভরা সিরিয়ালটি জি বাংলার দর্শকদের পছন্দ । ৩+বছর ধরে চলছে সিরিয়ালটি ।
রাশি :: গ্রামের মেয়ে ছিল রাশি । যার ইচ্ছা ছিল মুক্ত বিহঙ্গের মত ডানা উড়ানো । গ্রামের মানুষদের প্রতি অসীম ভালবাসা ছিল তার । কাহিনি অনুযায়ী তার বিয়ে হয় প্রভাবশালি মহিলা অপলা রায়ের ছেলের সাথে । তারপর …………
অনেক দিন পার হল । অপলা রায়ের সুনজরে পড়ার জন্য আর স্বামি উজ্জলকে পাওয়ার জন্য রাশির এখনো আপ্রাণ চেষ্টা । কুটিলতা, প্রেম প্রেম খেলা আর ক্লাইমেক্সে ভরা সিরিয়ালটি চলছে ২+ বছর ধরে ।
বধুবরণ :: বেশি কিছু বলতে পারব না সিরিয়ালটি সম্পর্কে । অনেক ঝক্কি ঝামেলার পর অবশেষে সিরিয়ালের প্রধান আকর্ষন কনকের বিয়ে হচ্ছে । স্টার জলসার দর্শকদের পছন্দের মধ্যে অন্যতম এটি ।
টাপুর টুপুর :: দুই বোন টাপুর আর টুপুরের বিবাহিত জীবন নিয়ে কাহিনি । সাথে যুক্ত হয়েছে আরেক দম্পতির বিবাহউত্তর ঝামেলা ।
জল নুপুর : : কেন্দ্রিক চরিত্র কাজল নামের এক মেয়ের জীবন নিয়ে গড়া কাহিনি এর । সাথে যুক্ত হয়েছে এক পাগল মহিলার দিনলিপি ।
বয়েই গেল :: একমাত্র হাসির সিরিয়াল এটি । মূল কাহিনি দুই পরিবারকে কেন্দ্র করে । দুই পরিবারের মাঝে মিল নেই বললেই চলে । সিরিয়ালটি শুরু হয়েছে বেশি দিন হয় নি ।
দি গ্রেট মা সিরিয়াল :: কাহিনি ঝিলিক নামক এক মেয়েকে ঘিরে । সে তার বাবার সংসারে থাকলেও কোনো কথা বলতে পারে না ফুলকি র উপর । সিরিয়ালটি বর্তমানে রোমান্টিকের দিকে মোড় নিয়েছে । ৫± বছর ধরে চলছে সিরিয়ালটি ।
ঊপকারিতা : : সিরিয়ালের যে উপকারিতা আছে তা একটু খেয়াল করলেই দেখতে পাবেন । আমাদের মা ,বোনের একমাত্র বিনোদন বলতে এই সিরিয়াল । সারা দিনের কাজের শেষে যখন পুরুষেরা বাহিরে বন্ধু দের সাথে গল্প গুজব করে তখন সন্ধ্যা ৬,৩০ হতেই তারা বধুবরন দেখা শুরু করে দেয় । চলে নন স্টপ ১১,০০ পর্যন্ত । সিরিয়ালে মেয়েরা মহিলারা কতটা আসক্ত তা বলি - আমার এক খালাত ভাই দেশের বাইরে যাবে । সে জন্য আমার খালা সারা দিন ছেলের জন্য কাদল । কেউ তার মুখে হাসি আনতে পারল না । সারা দিন তিনি কিছু খেলেন না । কিন্তু সন্ধ্যা ৭,০০ টা বাজতেই দেখলাম খুশি মনে অগ্নিপরীক্ষা দেখতে বসে গেল । এ থেকে বুঝা যায় সিরিয়ালের ক্ষমতা কতটুকু ।
অপকারিতা :: পেপারে কয়েক দিন আগে একটা নিউজ পড়েছিলাম - সিরিয়াল দেখতে না দেয়ায় বোনের আত্মহত্যা । বোন "মা" সিরিয়ালটি দেখতে চেয়েছিল । কিন্তু ভাই দেখছিল খেলা । তাই ভাইয়ের উপর রাগ করে বোন আত্মহত্যা করে । এর থেকে বড় অপকার খুজে পাচ্ছি না । তারপরেও বলি -- পরিবারে অশান্তি ,মেয়েদের কুটিলতা ,পরকীয়া ইত্যাদি বৃদ্ধিতে সিরিয়ালের অবদান অপরিসীম ।
উপসংহার :: মা কথাটি কত মধুর । পৃথিবীতে মায়ের নাম শুনলে সবার বুক শীতল হয় । মা ছাড়া শিশুর জীবন অর্থহীন । মা ডাকটি একবার শুনলে জীবন ধন্য হয় ।
কিন্তু
রাত ৮.৩০ এ যখন স্টার জলসা থেকে ভেসে আসে তুমায় ছাড়া ঘুম আসে না মা ……
তখন মা ডাকটি কতই না বিস্বাদ মনে হয় । ।
আর আমার কথা - প্রাইমারী পাশ করলাম ,হাই স্কুল পাশ করলাম ,কলেজে উঠলাম মাগার " মা " সিরিয়াল শেষ হইল না ।
আলোচিত ব্লগ
কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন
হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন
খারাপটা কোথায়

বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন
আম্লিগ যদি আসে তাহলে ....... :(

বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন
মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?
বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।