"সময়ের কাঠগড়ায় মনুষত্ব"
চেতনার বিহ্মুব্ধ আস্ফালনে
রক্তাক্ত মানবতা সঙ্গী করে নিরন্তর হেঁটে চলা।
অদম্য দারিদ্র আজ বিপ্লবী ভাষণে
মুখোরিত আজ সমাজ কল্যান সংস্থার মানবতা।
ইট পাথরের সভ্যতার কাঠিন্যে
হারিয়ে যাওয়া মনুষত্ব নিহ্মেপিত আস্তাকুঁড়ে।
সভ্যতার কুহেলিকায় পদদলিত মানবিকতা
সূর্যের দুর্দান্ত প্রতাপে ভস্মিভূত মানবসত্ত্বা।
পথশিশু আজ উপেহ্মার নাম
হ্মুধাতুর চোখ দুটোর তীব্র কটাহ্ম
প্রত্যাশার আধিক্য নয়
নয় সাহায্যের জন্য হাহাকার।
ওরা তো আর ফাস্টফুডে আসক্ত নয়
তোমার আদরের আতিশয্যে বিগরে যাওয়া সন্তানের মতো।
ওরা তো আবর্জনার মাঝেই খুঁজে নেয় আহার
বেওয়ারিশ কুকুরের সাথে যুদ্ধ করে অধিকার আদায়ের নিমিত্তে।
ওরা নরম গদি আটা বেড নয়
বরং প্লাটফর্মে ইট মাথায় অতি আবেশে ঘুমায়।
বহুতল ভবনে আরামকেদারায়
এলিয়ে দেওয়া চর্বিযুক্ত থলথলে শরীর,
আরামপ্রিয়তার আধিক্যে আজ
ফুটপাতে জায়গা পায় না তারা,
বাবুদের পথে দামি মার্সিডিজ
অস্থিচর্মসার ওরা বাঁধা হয় না তার।
দূরে সরে যেতে যেতে
আজ শহরের মাঝে আরেক শহর
বস্তি যার নাম।
মানবতার মাঝে আরেক মানবতা
অমানুষ যার নাম।
তাই হেঁটে চলেছি অজানাতে
মনুষত্বের সন্ধানে।
বিলুপ্তপ্রায় এই পরশ পাথর
ফিরিয়া দেবে ভালোবাসা।
ধর্ম বর্ণ ধনী গরীব
ভালোবাসবে ভালোবাসা।
তাই আমার হেঁটে চলা
সময়ের কাঠগড়ায় বিপন্ন মানবতা।।
উৎসর্গঃ সেই সব পথশিশুদের যারা রাস্তার ধূলিময় জীবন যাপনে এক ছটাক সমবেদনা আর ভালোবাসার কাছে বিক্রি হয়ে যায় অতি সহজে।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





