"একুশের বয়ান"
একুশ সে তো বুকের মাঝে বিদ্রোহী আত্মা
হাজারো যুবার স্বপ্ন আজ জাগ্রত সত্ত্বা।
শত্রুর বুকে উচ্চস্বরে মাতৃভাষা বাংলা চাই
বুলেট বেয়োনেটে রক্ত জমাট
দিগম্বরী আজ আমরা তাই।
একুশ সে তো প্রাণের মাঝে আবেগের বসত বাড়ি
হাজারো বোনের এক সুরে গাওয়া একুশে ফেব্রুয়ারি।
রাজপথের সেই পাষাণভেদী; বহ্ম জোড়া আর্তনাদ
ভাষাশহীদের পদাঘাতে
পাকবাহিনী বাংলা ছাড়।
একুশ সে তো রক্তের মাঝে ষোল কোটির কান্না
হাজারো বাঙালীর বুক পকেটে ঠাঁই পাওয়া চেতনা।
দেশপ্রেম আজ কল্প কথা
নিজেকে নিয়েই ব্যস্ত সব
ভালোবাসা আর আবেগ তাই; মিউজিয়ামের রুদ্ধদ্বার।
একুশ সে তো সময়ের বুকে বাস্তবতার হাসফাস
হাজারো মায়ের পুত্রশোক আজ হয়ে গেছে ইতিহাস।
রাজনীতি আর দলাদলি স্বার্থ নিয়েই ভাবছি আজ
ভাষাশহীদের বুকের পাজরে
জন্মেছে ধীক্কার; আমরা সুশীল সমাজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


