
নীলাদ্রীতা
অন্ধকার সিঁড়িকোণে তোমায় ছুঁয়ে যাওয়া সাহসিকতা নয় বরং হাইওয়েতে তোমার হাতের লাল নীল কাঁচের চুড়ি ভাঙাতেই আমি তোমার চোখে মুগ্ধতা দেখেছিলাম।
তোমার লাল ঠোঁট নিঙড়ে নয় বরং তা আগলে রেখে বৃষ্টিভেজা বিকেল গাঙচিলের ডানায় ভাসিয়ে দেওয়াতেই তোমার মৌন প্রেম অনুভব করেছিলাম।
নীলাদ্রীতা
কাগজে দুমড়ানো মুচড়ানো ভুলে ভরা কবিতার মতো প্রেম দেওয়া বাস্তবতা নয় বরং পালঙ্কের ছেঁড়া তোষক পালটাতে টিউশন যাওয়ার সারাটা পথ হেঁটে অল্প অল্প টাকা জমানোতেই তোমার চোখে মুগ্ধতা দেখেছি।
তুমি শূন্য বিরস বিকেলে শুকনো পাতাদের মাঝে নিঃসঙ্গতা লুকিয়ে রাখা দিনগুলোকে নিঃসঙ্কোচে রাতের গভীরতায় ভাগ করে নেই নিত্যনতুন দেহপসারনীর সাথে। তবুও সকালের প্রথম আলোক তোমার জন্যেই তুলে রাখি।
আমি আছি আমার মতোই। তোমার লাল টিপে এখনো সূর্যাস্ত আমার। ভুলে ভরা কিছু সময়ের কাছে প্রিয় মুহূর্তরা হেরে গেছে। তবু স্বপ্ন দেখি। নতুন করে স্বপ্ন দেখার।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




