কথাদের মৃতদেহে গন্ধ হয় না
২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার চিলেকোঠায় হুটোপুটি খায়
চারকোণা নীলাচল
নীল রঙা লাল গন্ধ।
সাথে করে কিছু শব্দের সংসার। যারা মরে যায়। পচে যায়।
তবু গন্ধ হয় না।
কারণ
কথাদের মৃতদেহে গন্ধ হয় না।
আঙুলের শাসানিতে গলায় আটকে যায় বেচারা হৃদপিণ্ডটা।
কুইকুই শব্দে রাতের জন্যে বসে থাকা
অন্ধকার গাঢ় হয়। আমার আনন্দ বাড়ে
নতুন করে ডুব দেব তোমার দেওয়ালে।
হুটোপুটি করতে থাকা অন্ধকারে ধ্যানধরে বসে থাকব। তন্বী শ্যামা তোমার আঙুল ছুঁয়ে জ্যোৎস্না খুঁজবো। কিছু কথা জমা রাখব। বেহিসাবি। লেখাজোকা নেই।
প্রথম দেখায় প্রেম বলে কিছু নেই। অনন্তকাল ভালোবাসাও মিথ্যে। শুধু তোমার জন্য অনুভূতিরা যখন মাথাচাড়া দিয়ে ওঠে। নির্বিকারভাবে কথাদের শরীরটাকে উল্টেপাল্টে দেখতে চাই।
তখন সত্যি শুধু তুমি।
তব প্রেম শব্দে তুমি অচেনা।
তাই প্রিয় খাঁচায় আটকে পড়ে শব্দেরা।
স্বেচ্ছায় বন্দিনী। মুক্তি দুপায়ের দুরত্বে। তবু অজেয় সে স্বাদ।
জানি তবু স্বপ্ন দেখুক
মেঘরোদ আকাশ থাকুক
আকাশের জল্পনায় কথাগুলো কবিতা হোক।
বৃষ্টি না খটখটে রোদ ভাসুক
তোমার চোখে মেঘ নয় কোন রাজপুত্র বাঁচুক।
শব্দঋণ বাড়তে থাকুক। আজন্মকাল দেখার ইচ্ছে মৃত্যু হোক।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন