বৃষ্টি হয়ে যাচ্ছে
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃষ্টি হয়ে যাচ্ছেশুভ্র সরকার
অথচ আমার জীবনভর মেয়েটির তিনবার কবুল বলার নিচু স্বরে বৃষ্টি হয়ে যাচ্ছে। ঘরের বাইরে গিটারে আয়ুব বাচ্চুর অঝোরে ঝরছে আঙুল। ভিতরে শাস্ত্রীয় সঙ্গীতের মতো দুপুরে স্বামীর পিঠে তুমি চেপে ধরছো স্তন। নুন কম হওয়া তরকারির পানশে স্বাদে রোদ উঠে আছে। তার আলোর অত্যাচারে উঠোনটা ন’মাসের গর্ভবতী বউয়ের পেট, যত্রতত্র ফাটাদাগ। এরমধ্যে পিঁড়ি পেতে চুলে কাঁকুই করতে পারতে তুমি। আঁচলটা পাশে পড়ে থাকতো—উড়তে শেখা পাখির প্রথম ঝাপটানো ডানা। কিংবা ননদের মেয়েকে ব্যঞ্জনবর্ণ শেখাতে পারতে। জবাই করার আগে প্রিয় মোরগটাকে আদর ক’রে বলতে পারতে—ভালোবাসি না। অথচ বিছানায় ময়ূর আঁকা চাঁদরে, লাল মলাট বাংলা বই হয়ে শুয়ে আছো তুমি, স্বামীর আঙুলে উল্টে যাচ্ছো অযথা।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন