somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহীউদ্দীন খান আলমগীর

১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতির মামলায় বিচারিক আদালতে সাজাপ্রাপ্ত সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে বেকসুর খালাস দিয়েছে হাইকোর্ট।

সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর ও মোহাম্মদ রইস উদ্দীনের বেঞ্চ আওয়ামী লীগের এ নেতার আপিল আবেদনের ওপর পূর্ণাঙ্গ শুনানি শেষে এ রায় দেয়।

সাংসদ আলমগীর এ সময় আদালতে উপস্থিত ছিলেন। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন।

ঢাকার বিশেষ জজ আদালত ২০০৭ সালের ২৬ জুলাই অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় মহীউদ্দীন আলমগীরকে ১৩ বছর সাজা দেয়।

রায়ের পর আলমগীরের আইনজীবী রফিক উল হক সাংবাদিকদের বলেন, "মহীউদ্দীন খান আলমগীরসহ ৫০ জনকে ২০০৭ সালের ১৮ ফেব্র"য়ারি সম্পদের হিসাব চেয়ে নিয়ে দুদক যে নোটিশ দিয়েছিল সেই নোটিশটি ছিল অবৈধ।

"আর এই অবৈধ নোটিশের ভিত্তিতে যে মামলা ও সাজা হয়েছে তাও অবৈধ। এই বিবেচনায় আদালত মহীউদ্দীন খান আলমগীরের সাজা বাতিল করে দিয়েছে।"

দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অবৈধ সম্পদ অর্জন মামলায় সাজাপ্রাপ্তদের মধ্যে এই প্রথম মহীউদ্দীন খান আলমগীরকে খালাস দিল হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধে দুদক আপিল করবে। কারণ আপিল করার মতো যথেষ্ট যুক্তি রয়েছে।"

২০০৭ সালের ১১ জানুয়ারি সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর ৩ ফেব্র"য়ারি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আলমগীরকে আটক করে যৌথবাহিনী।

ওই বছরের ১৮ ফেব্র"য়ারি দুদক দেশের ৫০ জন রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা ও অন্যান্যদের একটি তালিকা প্রকাশ করে ৭২ ঘণ্টার মধ্যে তাদের নিজের ও স্ত্রী-সন্তানদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব জমা দিতে বলে। ওই তালিকায় আলমগীরের নামও ছিল।

এরপর ২২ ফেব্র"য়ারি আলমগীরের ভাই অধ্যাপক বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর এবং ভাইপো অধ্যাপক মুনতাসীর মামুন দুুদক কার্যালয়ে গিয়ে মহীউদ্দীন খান আলমগীরের সম্পত্তির হিসাব জমা দেন।

দুদকে দেওয়া সম্পত্তির হিসাব বিবরণীতে তথ্য গোপন ও অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগে ৬ মার্চ আলমগীরের বিরুদ্ধে কমিশনের উপ-পরিচালক জীবন কৃষ্ণ রায় বাদী হয়ে তেজগাঁ থানায় মামলা করেন।

২০০৮ এর ২৮ আগস্ট হাইকোর্ট থেকে এ মামলায় জামিন পান আলমগীর। এরপর ২০০৯ সালের ২২ জানুয়ারি হাইকোর্ট এ মামলায় তার সাজা স্থগিত করে।

রায়ের প্রতিক্রিয়ায় আলমগীর বলেন, "এই রায়ে হাইকোর্টের বিচারপতিদের কাছে আমি কৃতজ্ঞ। এ রায়ের ফলে স্বাধীন বাংলাদেশে আর কেউ মিথ্যা মামলা করতে সাহস পাবে না।"

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রচুর নেতা-কর্মী এ সময় আদালতে উপস্থিত ছিলেন।


- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×