জীবনের চতুর্থ অধ্যায় !!!!
রাশেদ শাওন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সম্প্রতি নির্মিত একটি টেলিফিল্মে দেখা যাবে তরুণী সারিকাকে বিয়ে করেছেন বয়োজ্যেষ্ঠ আবুল হায়াত। ‘জীবনের চতুর্থ অধ্যায়’ শিরোনামের টেলিফিল্মটি লিখেছেন সজল আহমেদ ও পরিচালনা করেছেন সাখাওয়াত হোসেন মানিক। আবুল হায়াত ও সারিকার পাশাপাশি এতে অভিনয় করেছেন শাহদাত, মুনিরা মিঠু, মৌটুসি, সুলতান সেলিম, তন্দ্রা, রিপন প্রমুখ।
এর কাহিনী বিষয়ে মানিক বলেন, ‘আবুল হায়াতের অবসর জীবনে নিঃসঙ্গতা অক্টোপাসের মতো চেপে ধরেছে। ছেলে ও ছেলের বৌ তাকে সময় দেয় না। দিনে দিনে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছেন তিনি। এমন সময়ে তার নিঃসঙ্গ জীবনের সঙ্গে যোগ হয় সারিকার। যার সংষ্পর্শে তার ভেতরের ভেঙ্গে পড়া মানুষটি সজীব হয়ে ওঠে। ক্রমান্বয়ে গভীর হতে থাকে তাদের সম্পর্ক। সারিকা তাকে জগিংয়ে নিয়ে যায়, ব্যাডমিন্টন খেলতে নিয়ে যায়, সুইমিংয়ে নিয়ে যায়। এখন তিনি একাই গাড়ি ড্রাইভ করে সারিকাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যান। এক পর্যায়ে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন।’
মানিক আরো বলেন, ‘আমাদের শহুরে জীবনে বয়োজ্যেষ্ঠদের একাকীত্বর গল্প এটি। তাদেরও বেচে থাকার জন্য সঙ্গ প্রয়োজন। তাদের প্রয়োজন বিনোদনের। এটি এখন আমাদের সমাজে বয়স্কদে সমস্যাগুলোর অন্যতম। সমাজের অবসর নেওয়া মানুষগুলোর জীবন তুলে ধরার প্রয়াস এটি।’
টেলিফিল্মটি ১৪ মার্চ রাত ৮ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।
দুইজনরে কিন্তু সিরাম মানাইছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


