জানি তোমার সর্ব
আবেগ,অনুভূতি তাহাকে দিয়েছো।
বিনিময় আসলে অনিয়মের চুক্তিনামায়
জোছনা রজনীতে আমার
আবেগ,অনুভূতি সব নিয়েছো।
অপার্থিব জগতে সুপ্ত নামক মানবকে ঘিরে তোমার
চিন্তা চেতনা।
আবীর রং এ অমীয় সবুজ অরন্যের ছোয়ায়
বন্য অপ্সরীর ন্যায় দিয়েছো মোর যাতনা।
আজ আমি অনিয়ম করবো,জোর
করবো,বাধা দেব। হই না একটু স্বার্থপর একটু না হয়
অধিকারের দাবী নিয়ে আসবো।
জানি সবই নিরাশা ,মিথ্যা,
ফিরিয়ে দেবে আমাকে,তবুও একটু
আশা না হয় নিরাশায় আমার আমির
অপেক্ষায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

