'লাইক' নিয়ে বিপাকে ফেসবুক!!!!!!!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাইক বাটন নিয়ে বিপাকে পড়েছে সামাজিক যোগাযোগ সেবা ফেসবুক। 'লাইক' নিয়ে ফেসবুকের বিরুদ্ধে মেধাস্বত্ব ভাঙার অভিযোগ এনেছে সামাজিক মিডিয়া রিমব্রান্ডিত। অনুমোদন ছাড়া 'লাইক' বাটন ব্যবহার করায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি আদালতে মামলাও করেছে প্রতিষ্ঠানটি। তাদের অভিযোগ হচ্ছে, প্রয়াত ডাচ প্রোগ্রামার এবং কম্পিউটার বিজ্ঞানী জোয়ানেস জোয়েফ অ্যাভারডাস ভ্যান ডি'মার 'লাইক' ফিচারের উদ্ভাবক। তিনি এ সম্পর্কিত প্যাটেন্টও করিয়ে নিয়েছিলেন। ফলে ফেসবুক এক্ষেত্রে মেধাস্বত্ব আইন সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে। পাশাপাশি ফেসবুকের আরও দুটি ফিচার তাদের প্যাটেন্ট লঙ্ঘন করছে বলে অভিযোগ তাদের। মূলত ২০০৪ সালের দিকে রিমব্রান্ডিতের হয়ে ভ্যান ডি'মার সামাজিক যোগাযোগ সাইট সার্ফবুক চালু করেছিলেন। ফেসবুক যাত্রা শুরুর বছর পাঁচেক আগেই ১৯৯৮ সালে এ সামাজিক যোগাযোগ সাইটের বেশ কিছু আইডিয়া প্যাটেন্ট করিয়ে নিয়েছিলেন তিনি। সার্ফবুক পরিপূর্ণ সামাজিক যোগাযোগ সাইট না হলেও এটি ব্যবহারকারীদের কাছে সামাজিক ডায়েরি নামে পরিচিত ছিল। যেখানে বন্ধু এবং শুভাকাক্ষীদের মধ্যে যোগাযোগ রক্ষা করা যেত। সাইটটিতে অনলাইন বিজ্ঞাপন তথ্য অনুমোদনের জন্য সর্বপ্রথম লাইক বাটন যোগ করা হয়েছিল। প্রতিষ্ঠানটির আইনজীবী টম মেলশিমার জানান, ফেসবুক যে মেধাস্বত্ব ভেঙেছে_ তার যথেষ্ট প্রমাণ রয়েছে আমাদের কাছে। তবে এ নিয়ে ফেসবুক কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে...
...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা...
...বাকিটুকু পড়ুন