ধু ধু প্রান্তরে সবুজ ঘাসের বুকে পা ফেলে হাঁটা
কিংবা মেঘেদের সাথে রোদ্দুর সেজে খেলা করা
হয়ে ওঠে না আমার
ফড়িঙের মত চপল ভঙ্গীতে বাতাসে ডানা মেলা
ঘাসফুলের সাথে খুনসুটি করে করে ক্লান্ত হওয়া
হয়ে ওঠে না আমার
চাঁদের আলোতে নিজের ছায়া দেখি না অনেক দিন
কিংবা ছাদে শুয়ে নিঃশ্বাসে নিঃশ্বাসে বুক ভরে নেয়া
চাঁদের আলোয়, হয়ে ওঠে না আমার
শহরের ইট কাঠ গোগ্রাসে গিলে নেয় আমার আমিকে
দেয় গতি কিঙবা বাড়ায় ত্বরন সদা
ছুটে চলা ছুটে চলা ছুটে চলা
মানুষগুলোকে নিত্য যন্ত্র করে তোলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

