somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কম্পিউটার বন্ধ হতে সময় নেয় ? জেনে নিন সমাধান

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

AIM INSTITUTE OF TECHNOLOGY _ Problem Solving Part A: 1:1, 06/08/[email protected]

কম্পিউটার বন্ধ করার সময় প্রয়োজনীয় সময়ের চেয়ে অধিক সময় নিলে তার জন্যও রয়েছে সমাধান। সমাধান যা উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম এর জন্য কাজে লাগাতে পারবেন।

যে কারনে এমন সমস্যা হয়-

কম্পিউটার বন্ধ হওয়ার সময় অনেক অপারেটিং সিস্টেম এ চালু থাকা অন্যান্য সফটওয়্যারের কাজও বন্ধ হয়। যদি শাটডাউনের সময় shutting down বার্তা পর্দায় অনেকক্ষন ধরে দেখা যায় তবে বুঝবেন এটি সিস্টেমের প্রসেসিং সমস্যা। কিংবা programs need to close বার্তা দেখিয়ে তালিকার কিছু প্রোগ্রাম বন্ধ করতে বলবে। যদি সেগুলো বন্ধ করতে গিয়ে আর কাজ না করে তবে বুঝতে হবে এটি সফটওয়্যারের সমস্যা। আবার উইন্ডোজ আপডেট নিয়ে সেটি সম্পন্ন হওয়ার জন্যও সময় নেয়। আবার র‌্যামে পেইজ ফাইল তৈরি হলেও এমন হতে পারে। সমস্যা চিহ্নিত হলে সমাধান দ্রুত করা যায়। এ জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন।

প্রসেস বন্ধ করতে-
যদি shutting down বার্র্তা দেখিয়ে বেশি সময় নেয়, তবে উইন্ডোজ রেজিস্ট্রির HKEY/OCAL/MACHINE থেকে SOFTWARE থেকে Microsoft এ যান। Windows থেকে CurrentVersion এর Policies থেকে System এ গেলে VerboseStatus নামের এন্ট্রি দেখতে পাবেন তাতে ক্লিক করে এর Value Data তে 1 লিখে দিন। VerboseStatus নামের এন্ট্রি না পেলে এই নামে নতুন একটি এন্ট্রি খুলে তার মান 1 লিখে দিতে হবে।

সফটওয়্যারের সমস্যা-
কম্পিউটার বন্ধের সময় program need to close বার্তা দেখিয়ে তালিকার অনেক প্রোগ্রাম বন্ধ করতে বলা হয়। অনেক সময় Force shutdown এ ক্লিক করার পরও তা বন্ধ হতে চায় না। এ জন্য উইন্ডোজ ৭ এর স্টাট মেন্যুর সার্চের ঘরে mosconfig লিখুন। msconfig.exe তে ক্লিক করলে সিস্টেম কনফিগারেশন খুলে যাবে। এখানকার general ট্যাবের selective startup থেকে Load Startup এর টিক চিহ্ন তুলে দিন। এবার Service ট্যাবের নিচে Hide all Microsoft Service- এ টিক চিহ্ন দিয়ে Disable All এ ক্লিক করুন।OK করলে উইন্ডোজ কনফিগারেশন পরিবর্র্তনের জন্য রির্স্টাট করতে হবে। কম্পিউটার রিস্টাট করলে সম্যসার সমাধান হয়ে যাবে। অনেক সময় কিছু প্রয়োজনীয় মাইক্রোসফট সার্ভিস বন্ধ হতে পারে। ফলে উইন্ডোজের কিছু সেটিংসের পরিবর্র্তন হয়। না ঘাবড়ে msconfig এ আবার গিয়ে Service ট্যাবের যে সেবাটি দরকার তাতে টিক দিয়ে ওকে করলেই সমস্যা সমাধান হবে।

উইন্ডোজ আপডেট বন্ধ করুন-
Control Panel থেকে All Control Panel Items এ গিয়ে Windows Update এ যান। বায়ের Change settings এ ক্লিক করুন। Important updates এ ক্লিক করে Never check for updates (Not recommended)নির্বাচন করে ওকে করলেই বন্ধ হবে।
কম্পিউটার বন্ধ হতে সময় নেয় ? জেনে নিন সমাধান
http://aiminstituteoftechnology.blogspot.com/


সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:১৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×